,

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক (৪৫) নামের এক ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ মার্চ) রাত দেড়টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফারুক সদর উপজেলার ১ নম্বর উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

জানা যায়, এর আগে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় পাটোয়ারির হাট বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখে। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমরান হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অভিযোগ করেন, গত ইউপি নির্বাচনে সদস্য পদে ফারুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কারী মকবুলের নেতৃত্বে শরিফ ও আবুল খায়েরসহ ৬/৭ জন তার উপর হামলা করে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায় বলে মৃত্যুর আগে হাসপাতালে আহত অবস্থায় ফারুক বলে গেছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হবে। ঘটনা সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে