,

মিরাজের পর তাসকিনের আঘাত

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফরের ওয়ানডে সিরিজের নির্ধারণী ম্যাচে আজ কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা-বাংলাদেশ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মাশরাফি। তবে ওপেনার থারাঙ্গা-গুনাথিলাকার ব্যাটিংয়ে শুরু থেকেই বেশ চাপে পড়ের টিম বাংলাদেশ। অবশেষে, কুশাল মেন্ডিসকে মিরাজ এনে দেন কাক্ষিত ব্রেকথ্রো। এরপর কিছুৃক্ষন পরেই থারাঙ্গাকে বোল্ড করে ফেরত পাঠান তাসকিন।

এ রিপোর্ট লেখা অবধি লঙ্কানরা ১৪ ওভারে ২ উইকেটে তুলেছে ৮৭ রান।

এর আগে, ইনিংসের ১১তম ওভারে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। মেহেদি মিরাজের ওভারে বিদায় নেন ওপেনার দানুসকা গুনাথিলাকা। ৩৮ বল মোকাবেলা করে তিনটি চার আর একটি ছক্কায় ব্যক্তিগত ৩৪ রান করে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ৭৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় লঙ্কানরা।

সিরিজের প্রথম ম্যাচে রাঙ্গিরি ডাম্বুলা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ৯০ রানের এক দাপুটে জয় তুলে নেয় টাইগারা। দ্বিতীয় ম্যাচেও সেই দাপট অব্যাহত রেখে ডাম্বুলা দিয়েই লঙ্কাবধের মহাকাব্য লিখতে প্রস্তুত ছিল বাংলাদেশ। কিন্তু, তা আর হলো না, ক্রিকেটে সব সময়ের অনাহুত অতিথি ‘বৃষ্টি’ বাধায় সেদিনের সেই আশা ভেস্তে গেল। তবে একেবারে শেষ হয়ে যায়নি। সিরিজ নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি মাশরাফিরা-থারাঙ্গা। তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে টিম বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা