,

‘দ্য কপিল শর্মা শো’ অতীত, এবার এই শোয়ে দেখা মিলবে সুনীলের

news-image

 
বিনোদন ডেস্ক :কপিল শর্মার সঙ্গে সুনীল গ্রোভারের সম্পর্ক যে তলানিতে পৌঁছে গিয়েছে, তা এখন আর কারও কাছেই অজানা নয়৷ ‘দ্য কপিল শর্মা শো’য়ে যাঁরা একসঙ্গে নানা হাসির মুহূর্ত উপহার দিয়েছেন দর্শকদের, তাঁদের মধ্যে এখন দূরত্ব অনেকটাই বেড়ে গিয়েছে৷ ভাঙনের চিড়টা এতই গভীর যে মোটা অঙ্কের অর্থের বিনিময়েও কমেডিয়ান কপিলের শোয়ে ফিরবেন না বলে জানিয়ে দিয়েছেন সুনীল৷ তবে কী ডক্টর মাশুর গুলাটির চরিত্রে আর কখনও দেখা যাবে না এই অভিনেতাকে? হ্যাঁ, দেখা যাবে৷ তবে অন্য একটি শোয়ে৷

‘দ্য কপিল শর্মা শো’য়ের অন্যতম সেরা আকর্ষণ ছিলেন ডক্টর মাশুর গুলাটি৷ শোনা যাচ্ছে, জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর গ্র্যান্ড ফিনালের মঞ্চে সুনীল গ্রোভারকে সেই ভূমিকাতেই দেখতে পাবেন দর্শকরা৷ এছাড়া শোয়ে রিঙ্কু ভাবি হিসেবেও ভক্তদের মনোরঞ্জন করবেন তিনি৷ গত বুধবার ফিল্ম সিটিতে শুটিংও শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন অভিনেতা৷ এর পাশাপাশি দিল্লিতে তলকাতোরা অডিটরিয়ামের অনুষ্ঠানেও হাজির হওয়ার কথা ডক্টর গুলাটির৷

উল্লেখ্য, কয়েকদিন আগে সুনীল জানিয়েছিলেন, বিমানের মধ্যে মদ্যপ অবস্থায় তাঁকে মারধর করেছিলেন কপিল৷ পাশাপাশি শোয়ের কলাকুশলীদের সঙ্গে কপিল ভাল ব্যবহার করেন না বলেও জানান সুনীল৷ পরিস্থিতি স্বাভাবিক করতে সোশ্যাল মিডিয়ায় সহ-অভিনেতার কাছে ক্ষমাও চেয়ে নেন কপিল৷ কিন্তু সম্পর্কের বরফ গলেনি৷ সুনীল জানিয়ে দেন, তিনি আর শোয়ে থাকছেন না৷ সুনীলের পাশে দাঁড়ান আলি আসগর, চন্দররাও৷ ফলে কপিলের শোয়ের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে৷ ‘ইন্ডিয়ান আইডল’-এর গ্র্যান্ড ফিনালের জন্য আগামী রবিবার কপিলের শো টেলিকাস্টও করা হবে না বলে খবর৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা