,

‘আইপিএল খেলার অনুমতি পাচ্ছেন মুস্তাফিজ’

news-image

 

স্পোর্টস ডেস্ক :বৃহস্পতিবার ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচিত খবর মুস্তাফিজ এবারের আইপিএলে নাও খেলতে পারেন। শুক্রবার এ বিষয়ে মুখ খোলেন মুস্তাফিজ। তিনি জানান, ভারতের সংবাদমাধ্যমকে আইপিএলে না খেলার কোনো কথা বলেননি তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে অনাপত্তিপত্র দিলে তিনি অবশ্যই আইপিএলে খেলবেন। কারণ, সেখান থেকে তার অনেক কিছু শেখার আছে।

শুক্রবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, মুস্তাফিজকে আইপিএলে খেলতে ছাড়পত্র দেওয়া হবে। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে, শততম টেস্ট জয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে।

৫ এপ্রিল থেকে মাঠে গড়াবে আইপিএলের দশম আসর। মুস্তাফিজ অবশ্য জাতীয় দলের হয়ে খেলার কারণে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচটি খেলতে পারবেন না।

৬ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলে সেখান থেকেই তার ভারত যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাকিব আল হাসানও শ্রীলঙ্কা থেকে ভারত যাবেন। যোগ দেবেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা