,

খুলনা-কলকাতা ট্রেন চালু হচ্ছে ৮ এপ্রিল

news-image

নিউজ ডেস্ক : বেনাপোল ও পেট্রাপোল সীমান্ত স্টেশন দিয়ে শুরু হতে যাচ্ছে ভারত-বাংলাদেশের মধ্যে ট্রেন যোগাযোগ। এই ট্রেন আগামী ৮ এপ্রিল থেকে খুলনা হয়ে কলকাতা যাবে বলে জানিয়েছেন ভারতের পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এস এন আগরওয়াল।

আজ শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী পেট্রাপোল স্টেশন পরিদর্শনে গিয়ে এ কথা জানান এস এন আগরওয়াল।

আগরওয়াল বলেন, আগামী ৮ এপ্রিল থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে বেনাপোল-পেট্রাপোল স্টেশন দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। ওই দিন বাংলাদেশ থেকে প্রথম যাত্রীবাহী ট্রেন ভারতের পেট্রাপোলে আসবে। এর পর থেকে দুই দেশের মধ্যে শুরু হবে যাত্রীবাহী ট্রেন চলাচল।

রেল সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গের কলকাতা থেকে বাংলাদেশের খুলনা পর্যন্ত চলবে এই যাত্রীবাহী ট্রেন। প্রথমত সপ্তাহে এক বা দুদিন এই রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে পারে। পরে যাত্রী চাহিদা বুঝে বাড়বে এই পরিষেবা। তবে এই ট্রেন সপ্তাহে কদিন চলবে বা ট্রেনের নাম কী রাখা হবে রাখা হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

পূর্ব রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বাসুদেব পণ্ডা জানিয়েছেন, এই রেলপথে সপ্তাহে সাতদিন রেল চলাচল করলেও কোনো অসুবিধা হবে না। সেভাবেই পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।

শুক্রবার ভারতের পূর্ব রেলের কর্মকর্তারা ভারতের প্রান্তিক স্টেশন পেট্রাপোলের সার্বিক ব্যবস্থা খতিয়ে দেখেন। পেট্রাপোল স্টেশন সাজানোর কাজ চলছে এখন। বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচলের ক্ষেত্রে সব রকম পরিকাঠামোর কাজ এখন প্রায় শেষ পর্যায়ে।

রেল পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন পূর্ব রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বাসুদেব পণ্ডা, ভারতীয় আরপিএফের ডিআইজি এস কে সাহানিসহ অনেকেই।

গত সপ্তাহে ভারতের পূর্ব রেলের কর্মকর্তারা পেট্রাপোল স্টেশন পরিদর্শনে গিয়ে বাংলাদেশ রেলের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকেই সব রকম প্রস্তুতি প্রায় শেষ বলে আশ্বস্ত করা হয় ভারতীয় রেলের কর্তাদের।

আগামী ৭ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের ভারত সফরে যাওয়ার কথা রয়েছে। শেখ হাসিনা ভারত সফরে থাকার সময়ে দুই দেশের মধ্যে এই ট্রেনযাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ-ভারতের রেল কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে