,

পাকিস্তান সফরের প্রস্তাব বাংলাদেশের প্রত্যাখ্যান

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটকে পাকিস্তানে ফেরানো চেষ্টার অংশ হিসেবে পিসিবির পক্ষ থেকে দুইটি টি২০ ম্যাচ খেলার প্রস্তাব দেয়া হয়েছিল বাংলাদেশকে। জুলাইয়ের আগে এই দুই ম্যাচ আয়োজনের কথা ছিল।

তবে শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটিরি চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে জানান, পাকিস্তানে খেলার ব্যাপারে তাদের কাছে প্রাপ্ত তথ্য কোনোভাবে সন্তোষজনক নয়। তাই সফরে যেতে তারা রাজি নন।

এর আগে সমালোচনার মধ্যেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটকে ফেরানোর অংশ হিসেবে মার্চের ৫ তারিখ পাকিস্তান সুপার লিগের ফাইনাল আয়োজন করা হয় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সেই ম্যাচকে ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়। খেলোয়াড়দের জন্য ছিল বুলেটপ্রুফ বাসের ব্যবস্থা। এছাড়া ম্যাচের ভেন্যু ঘিরে ছিল পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। স্টেডিয়ামের আশপাশের দুই কিলোমিটার পর্যন্ত ছিল নিরাপত্তা বেষ্টনি। ম্যাচে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসির নিরাপত্তা উপদেষ্টা সিন নরিস।

এপ্রিলে আইসিসির বোর্ড মিটিংয়ে এ বিষয়ে তার প্রতিবেদন পেশ করার কথা রয়েছে।

ওই ম্যাচে বিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেজর একেএম আনিসুদ দৌলা।

এদিকে বাংলাদেশ সফরে আসার ক্ষেত্রে পাকিস্তানের পক্ষ থেকে ক্ষতিপূরণ দাবি করা হয়। পাকিস্তান সফরে বাংলাদেশের না যাওয়ার জন্য পিসিবির পক্ষ থেকে এ ক্ষতিপূরণ চাওয়া হয়।ক্রিকইনফো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা