,

শত শত তিমি হত্যা করছে জাপান, বিশ্ব জুড়ে সমালোচনার ঝড়

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি জাপানি তিমি শিকারী একটি জাহাজের বহর এন্টার্কটিক মহাসাগরে ৩৩৩টি তিমি হত্যা করে বন্দরে ফিরে আসে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে এ খবর প্রকাশের পর থেকেই জাপানের এই নিষ্ঠুর কর্মকাণ্ড নিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। দক্ষিণ সাগরে গত বছরের সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাহাজের বহরটি। উদ্দেশ্য ছিল ৩০০ এর বেশি মিঙ্ক জাতের তিমি শিকার করা।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে পশ্চিম জাপানে শিমোনেসেকি বন্দরে পৌঁছায় নিশিন মারু নামের জাহাজ, যেটি এই বহরের নেতৃত্ব দিয়েছে। এই বহরে পাঁচটি জাহাজ ছিল। প্রায় দুইশ’ জাপানি নাগরিক জাহাজের বহরটিকে স্বাগত জানায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাপানি কর্তৃপক্ষ দাবি করেছে, এন্টার্কটিক মহাসাগরে জীববৈচিত্র্রের উপর গবেষণা করতেই এই অভিযান পরিচালিত হয়।

কিন্তু আন্তর্জাতিক আদালত এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন একে নিছক গল্প বলে উড়িয়ে দিয়েছে। আর এ রকম উত্তর আসবে সেরকমটা আগে থেকেই জানতো হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল এর ভাইস প্রেসিডেন্ট কিটি ব্লক। তিনি বলেন, ‘প্রত্যেক বছর জাপান বৈজ্ঞানিক গবেষনার নামে এই অর্থহীন হত্যাকাণ্ড করে যাচ্ছে। বিজ্ঞানের নামে এমন অর্থহীন নিষ্ঠুরতা কোনোভাবেই মেনে নেয়া যায় না। ’

গতবছরও জাপান ৩৩৩ টি মিঙ্ক তিমি শিকার করেছিল। সেসময় আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে বলা হয়, জাপান বৈজ্ঞানিক গবেষণার নামে বাণিজ্যিক উদ্দেশ্যে তিমি শিকার করছে। অথচ ১৯৮৬ সালে আরোপ করা তিমি শিকার স্থগিতাদেশ চুক্তিতে সাক্ষর করেছিলো জাপান। সেই চুক্তি ভঙ্গ করেই এতদিন ধরে তিমি শিকার চালিয়ে যাচ্ছে জাপান। মূলত এই চুক্তির একটি অংশে বলা ছিল বৈজ্ঞানিক গবেষণার জন্য তিমি শিকার করা যেতে পারে। আর এর সুযোগ নিয়েই জাপান দিনের পর দিন তিমি শিকার করে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে