,

গুজরাটে নতুন আইন : গো হত্যা’য় যাবজ্জীবন কারাদণ্ড

news-image

ভারতের গুজরাট রাজ্য বিধানসভা আজ শুক্রবার গো সুরক্ষা আইন সংশোধনের মাধ্যমে আইন লঙ্ঘনের জন্য আগের চেয়ে আরও কঠোর শাস্তির ব্যবস্থা করেছে। এর ফলে রাজ্যটিতে ‘গো হত্যা’ করলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

গুজরাটে ১৯৫৪ সালে প্রাণী সুরক্ষা আইন হয়। এটি এর আগে সর্বশেষ ২০১১ সালে সংশোধন করা হয়েছিল।

এবারের প্রস্তাবিত আইনে বলা হয়েছিল, ‘গো হত্যা’ করলে সর্বোচ্চ ১০ বছর এবং সর্বনিম্ন ৭ বছর সাজা হতে পারে। সংশোধিত নতুন আইন অনুযায়ী, কারও কাছে গরুর মাংস পাওয়া গেলে এক থেকে পাঁচ লাখ রুপি পর্যন্ত জরিমানা করা হবে। কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদীপসিন জাদেজা সংশোধনী এনে সাজা যাবজ্জীবন করার প্রস্তাব করেন এবং তা গৃহীত হয়। এত দিন পর্যন্ত সর্বোচ্চ সাত বছর এবং সর্বনিম্ন তিন বছরের সাজার বিধান ছিল। জরিমানার অঙ্ক ছিল ৫০ হাজার রুপি।

গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি চলতি মাসের শুরুতেই ইঙ্গিত দিয়েছিলেন, তাঁর সরকার গরু সুরক্ষায় কঠোর আইন করতে যাচ্ছে।
ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুধর্মাবলম্বীদের কাছে গরু পবিত্র প্রাণী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের বিধানসভা নির্বাচনের ঠিক আগে এ সংশোধনী আনা হলো। বিজেপি এবার রাজ্যের ১৮২ আসনের মধ্যে ১৫০ বা আরও বেশি আসন জিততে চায়।

উত্তর প্রদেশের নতুন হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের ‘অবৈধ কসাইখানাগুলোর’ বিরুদ্ধে নির্দেশ দেওয়ার প্রেক্ষাপটে গুজরাটে গো সুরক্ষা আইন সংশোধন করা হলো। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে