,

বড়হাটে অভিযান স্থগিতের পর জঙ্গি আস্তানায় আবারও বিস্ফোরণ

news-image

মৌলভীবাজারের বড়হাট এলাকার জঙ্গি আস্তানায় ‘অপারেশন ম্যাক্সিমাস’ স্থগিত ঘোষণার পর শুক্রবার (৩১ মার্চ) রাত ৮টার পরপর আরও তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিমের সদস্যরা বাড়িটিকে লক্ষ্য করে ২০-২৫ রাউন্ড গুলি চালায়।

এর আগে শনিবার সকাল পর্যন্ত বড়হাটের জঙ্গি আস্তানায় অভিযান স্থগিত করা হয়েছে বলে শুক্রবার সন্ধ্যায় জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। মৌলভীবাজারে ‘অপারেশন ম্যাক্সিমাস’ বিষয়ে প্রেস ব্রিফিংকালে তিনি বলেন, ‘অভিযান চলমান আছে। তবে আজ অন্ধকার হয়ে যাওয়ায় আগামীকাল শনিবার সকাল পর্যন্ত অভিযান স্থগিত করা হয়েছে। সকালে আবহাওয়া ভালো থাকা সাপেক্ষে পুনরায় অভিযান শুরু করা হবে।’

মনিরুল ইসলাম আরও বলেন, ‘আপনারা জানেন যে, অভিযানটি সকাল থেকে চলমান ছিল। অন্ধকার হয়ে যাওয়ায় একটু আগে আজকের মতো স্থগিত করা হয়েছে। অভিযান আগামীকাল সকালে শুরু হবে। জঙ্গিরা ভেতর থেকে কিছু বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। আমাদের সোয়াট দল ভেতরে ঢোকার চেষ্টা করলেই জঙ্গিরা ভেতর থেকে বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা ধারণা করছি, প্রচুর বিস্ফোরক রয়েছে তাদের কাছে। অপারেশনটি অপেক্ষাকৃত একটু জটিল। যে বাড়িটিতে তারা অবস্থান নিয়েছে, সেই বাড়িতে অনেক কক্ষ রয়েছে এবং একটি নির্মাণাধীন ভবন রয়েছে। এ কারণে এই অভিযান শেষ হতে আরও কিছু সময় লাগবে। বাড়িটি এখনও ঘিরে রাখা হয়েছে।’

শুক্রবার সকাল ৯টা ৫২ মিনিটে বড়হাটের এই বাড়িতে ‘অপারেশন ম্যাক্সিমাস’ শুরু হয়। এরপর দিনভর থেমে থেমে গুলি ও বিস্ফোরণ হয়। অভিযান চলাকালে জঙ্গি আস্তানার বাইরে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম জানান, সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে জটিলতার ব্যাপকতা বোঝাতে অভিযানের নাম রাখা হয় ‘অপারেশন ম্যাক্সিমাস’।

এই অভিযানে সিটিটিসি ড্রোন ব্যবহার করে দেখেছে, ডুপ্লেক্স বাড়ির আদলে সাজানো বাড়িটির ভেতরে প্রচুর বিস্ফোরক ছড়ানো-ছিটানো রয়েছে। বাড়ির ভেতর একাধিক কামরায় ৪-৫ জঙ্গি রয়েছে বলেও তারা জানান। ঘেরাওয়ের সময় থেকেই একাধিক বিস্ফোরণ ঘটিয়েছে তারা। গুলিও করেছে। বড়হাটের এই বাড়ির জানালাগুলো শক্তিশালী কাঁচের তৈরি বলেও জানান সিটিটিসি প্রধান।

এদিকে সিটিটিসি ইউনিটের একজন কর্মকর্তা জানান, তারা ধারণা করছেন এই আস্তানায় আফগান ফেরত একজন জঙ্গি আছে। সে বোমা তৈরিতে দক্ষ বলেও তথ্য রয়েছে পুলিশের কাছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে