ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় আশুগঞ্জ বন্দর থেকে শনিবার ত্রিপুরায় যাচ্ছে লৌহ জাতীয় পণ্য
সন্তোষ সূত্রধর, আশুগঞ্জ থেকে॥ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় লৌহ জাতীয় পন্য যাচ্ছে আজ (শনিবার)। এর আগে বুধবার বিকেলে এমভি নিউটেক নামে ওই জাহাজটি ৮শ ৩৩ দশমিক ৬৪ মেট্রিকটন লোহ জাতীয় পন্য নিয়ে আশুগঞ্জ বন্দরে নোঙর করে। আজ শনিবার সকালে প্রথম চালানে ৭টি ট্রাকে ১শ৭৫ মেট্রিকটন লৌহ জাতীয় পন্য আশুগঞ্জ বন্দরে জাহাজ থেকে পন্য খালাশ করে সড়ক পথে ট্রাকে করে এ পন্য পরিবহন শুরু হবে। ভারতের কলকাতার ডায়মন্ড হারবার পোর্ট থেকে এ সব লোহ জাতীয় পন্য ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের ৩৫০ কিলোমিটার নৌ-পথ ও ৪৫ কিলোমিটার স্থলপথ ব্যবহার করা হচ্ছে। নৌ প্রটোকল ট্রান্সশিপমেন্ট চুক্তির আওয়ায় প্রতি মেট্রিকটন পন্য থেকে বাংলাদেশ সরকার মাসুল পাবে ১শ ৯২টাকা ২২পয়সা করে। এ সব লৌহ জাতীয় পণ্যের মধ্যে রয়েছে জিআই পাইপ, স্টিল সিটসহ অন্যান্য পন্য।
জানা গেছে, দীর্ঘদিন যাবত বাংলাদেশের আশুগঞ্জ বন্দর ব্যবহার করে করে স্থায়ীভাবে ট্রান্সশিপমেন্ট কার্যকরের আগ্রহ দেখিয়ে আসছিল ভারত। দীর্ঘ আলোচনার পর ভারতের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গত বছরের জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় চুক্তি স্বাক্ষরিত হয়। তারই ধারাবাহিকতায় মাশুল নির্ধারণের বিষয়টি চূড়ান্ত করা হয় গত বছরের নভেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত সচিব পর্যায়ের বৈঠকে। ওই বৈঠকে সমঝোতার ভিত্তিতে নৌ ট্রানজিটের আওতায় মাশুল বা ফি নির্ধারণ করা হয় টনপ্রতি ১৯২ টাকা ২২ পয়সা। এর মধ্যে ১৩০ টাকা পাবে শুল্ক কর্তৃপক্ষ। সড়ক বিভাগকে প্রতি টনে ৫২ টাকা, আর ১০ টাকা পাবে বিআইডব্লিউটিএ। এর আগে আশুগঞ্জ বন্দরকে ‘পোর্ট অব কল’ (ট্রান্সশিপমেন্ট পয়েন্ট) ঘোষণা করে বাংলাদেশ সরকার। নৌ প্রটোকলের আওতায় কলকাতা-আশুগঞ্জ-আখাউড়া-আগরতলা পথে মাশুল ছাড়াই পরীক্ষামূলক ভাবে ভারত সরকারের বিশেষ অনুরোধে মাশুল বিহীন বাংলাদেশ সরকার মানবিক কারণে অনুমতি দেয়ায় লোহা, ২০হাজার মেট্রিকটন চাল ও ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্রের ভারী যন্ত্রাংশ নিয়ে যায় ভারতে ত্রিপুরা রাজ্যে। গত বছরের ১৬ জুন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপিসহ দু-দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে মাশুল দিয়ে আনুষ্ঠানিক টান্সশিপমেন্ট কার্যক্রম উদ্বোধন করে। কিন্তু উদ্বোধনের আগে ২০১৪সালে মানবিক কারণে শুল্ক ছাড়াই বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় ৩৫হাজার মেট্রিক টন ভারতীয় খাদ্যশস্য (চাল) বাংলাদেশের উপর দিয়ে পরিবহনের অনুমোদন লাভ করে ভারত। ইতোমধ্যে চুক্তির আওতায় ২০১৪ ও ২০১৫ সালে ২০ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশের উপর দিয়ে ভারত পৌঁছেছে। ২০হাজার মেট্রিকটন চাল বিনা মাশুলে গেলেও ভারতের সাথে ট্রান্সশিপমেন্ট চুক্তির কারনে এসব পন্য থেকে টন প্রতি ১৯২ টাকা ২২ পয়সা পাওয়া যাবে।
চাল পরিবহনে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান আনবিস ডেভেলপমেন্ট লিমিটেডের স্থানীয় ঠিকাদার বিসিসির পরিচালক জিয়া উদ্দিন খন্দকার জানান, ভারতের কলকাতার ডায়মন্ড হারবার পোর্ট থেকে এ সব লোহ জাতীয় পন্য ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে ৭টি ট্রাকে ১৭৫ মেট্রিকটন লৌহ জাতীয় পন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় নিয়ে যাওয়া হবে।
আশুগঞ্জ নদী বন্দরের পরির্দশক মোঃ মাশ-আলম জানান, পন্য পরিবহনের জন্য বিআইডব্লিউটিএ প্রতি মেট্রিক টনে এলএসসি, কার্যবেক্ষন ফি, বার্দিং চার্জ ও পাইলটেজ ফ্রি পাওয়া যাবে।
ব্রাহ্মণবাড়িয়া কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা ও সহকারী কমিশনার মো. কামরুল ইসলাম জানিয়েছেন, ভারতের সাথে ট্রান্সসিপমেন্ট চুক্তির আওতায় কাস্টমসের আনুষ্টানিকতা শেষে এসব চাল আখাউড়া স্থলবন্দর হয়ে ত্রিপুরায় নিয়ে যাওয়া হচ্ছে।
প্রসঙ্গতঃ ভারতের পশ্চিমবঙ্গ হয়ে গৌহাটি ও মেঘালয়ের শিলং হয়ে ত্রিপুরায় যেতে ১৫শ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। তাই আশুগঞ্জ বন্দর ব্যবহার করে ৩৫০ কিলোমিটার নৌ-পথ ও ৪৫ কিলোমিটার সড়ক পথে ব্যবহার করে কাভার্ড ব্যানে আখাইড়া স্থল বন্দর দিয়ে ভারতের ত্রিপুরাসহ বিভিন্ন রাজেন্য পন্য পরিবহন করা হচ্ছে।











