,

আজাদ ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক :স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, র‌্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ একজন দক্ষ ও চৌকস কর্মকর্তা ছিলেন। তিনি ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক। জীবনকে বাজি রেখে তিনি জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করে গেছেন।

শুক্রবার বিকেলে উত্তরায় র‌্যাব সদর দফতরে আজাদের দ্বিতীয় জানাজা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার সাহসিকতার জন্য ইতিপূর্বে বিপিএম-পিপিএম পদক দেওয়া হয়েছে। জাতি আজ এই বীরকে হারাল।

তিনি বলেন, জঙ্গি দমনে আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। জনগণকে সাথে নিয়ে জঙ্গি-সন্ত্রাসীদের মোকাবেলা করা হবে।

এর আগে জুমার নামাজের পর সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদে লে. কর্নেল আবুল কালাম আজাদের প্রথম জানাজা হয়। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় সবশেষ কর্মস্থল র‌্যাব সদর দফতরে। সেখানে অনুষ্ঠিত দ্বিতীয় জানাজায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ‘আতিয়া মহল’ জঙ্গি আস্তানার অদূরে পুলিশ চেকপোস্টের কাছে পরপর দুই দফা বোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ ছয়জন মারা যান। এতে আহত হয়েছিলেন আবুল কালাম আজাদসহ অর্ধশতাধিক মানুষ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে