,

কোটবাড়ীর আস্তানায় জঙ্গি নেই, আছে বোমা

news-image

নিজস্ব প্রতিবেদক :কুমিল্লা শহরের কোটবাড়ীর দক্ষিণ বাগমারা সংলগ্ন গন্ধমতি এলাকার সন্দেহভাজন জঙ্গি আস্তানায় কোনো জঙ্গি নেই। তবে অভিযান এখনো চলছে। বোমা নিষ্ক্রিয়কারী দল এখন সেখানে কাজ করছে।

চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম জানান, সন্দেহভাজন ওই আস্তানায় কোনো জঙ্গিকে পাওয়া না গেলেও কয়েকটি বোমা পাওয়া গেছে। সেগুলো নিষ্ক্রিয় করার কাজ চলছে। আজ সন্ধ্যায় কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে (এসপি অফিসে) অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

শফিকুল ইসলাম জানান, তাদের কাছে তথ্য ছিল, ওই আস্তানায় দুটি সুইসাইডাল ভেস্ট এবং অন্তত ছয়টি বোমা ছিল। সুইসাইডাল ভেস্ট দুটি জঙ্গিরা নিয়ে গেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে।

দুদিন আগে ওই বাড়ি ঘিরে ফেলার পর শুক্রবার সকাল ১১টার দিকে সোয়াট ও পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা শুরু করেন চূড়ান্ত অভিযান, যার নাম দেওয়া হয় ‘অপারেশন স্ট্রাইক আউট’। দুপুর সাড়ে ১২টার একটু পর দুই দফায় একটানা গুলির শব্দ শোনা গেছে। এরপর থেকে আর কোনো শব্দ পাওয়া যায়নি। এর আগে সকাল ১১টার পর দুই দফা গুলির শব্দ শোনা যায়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের