,

পাকিস্তান সফরের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ

news-image

আগামী জুনে চ্যাম্পিয়নস ট্রফির পর দুটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে জাতীয় দল পাঠাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিয়েছিল পিসিবি। দেশটিতে নিরাপত্তা অবস্থা পর্যবেক্ষণ শেষে এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিসিবি। বাংলাদেশের বোর্ডের মিডিয়া এন্ড কমিউনিকেশনস কমিটির সভাপতি জালাল ইউনুস এ খবর নিশ্চিত করেছেন একটি শীর্ষস্থানীয় দৈনিক সংবাদপত্রকে।

বিভিন্ন রিপোর্টে জানা গেছে, প্রস্তাবে সাড়া না পেলেও আইসিসির আগামী মাসের সম্মেলনে গিয়ে সভার বাইরে পূর্বকথিত কিছু বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে কথা বলবে পিসিবি। যদিও বাংলাদেশের শীর্ষ ক্রিকেট সংস্থা তাদের অবস্থানে অনড়।

বিসিবি তাদের সিদ্ধান্ত জানানোর পর গত সোমবার পিসিবি সভাপতি শাহরিয়ার খান বলেছিলেন, ‘আমরা এখন এ সিদ্ধান্ত নিয়ে আবারও আলোচনা করব। পাকিস্তান এরই মধ্যে অতীতে অন্তত দুইবার বাংলাদেশ সফর করেছে।’

জালাল ইউনুস গত বৃহস্পতিবার বলেছেন, ‘গত মাসে (ফেব্রুয়ারি) পিএসএল টি-টোয়েন্টি ফাইনালে আমরা বিসিবি নিরাপত্তা দলকে পাকিস্তানে পাঠিয়েছিলাম। রিপোর্ট যথেষ্ঠ সন্তোষজনক ছিল না যে কারণে আমরা পিছিয়ে গেলাম। এমনকি আইসিসি দেশটিতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছিল এবং এখনও কোনও অগ্রগতি চোখে পড়েনি তাদের।’

বিসিবির এ কর্মকর্তা অবশ্য বিকল্প প্রস্তাব দিলেন পিসিবিকে। প্রস্তাবিত টি-টোয়েন্টি সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে হলে কোনও সমস্যা নেই।

একই সঙ্গে পাকিস্তানের ক্ষতিপূরণ দাবিকে অযৌক্তিক বলেছেন জালাল। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ পাকিস্তান সফর প্রত্যাহার করায় পিসিবি যে ক্ষতিপূরণ দাবি করেছিল সেটা তাই নাকচ করে দিয়েছে বোর্ড। তবে ক্ষতিপূরণের পরিমাণটা এখনও জানা যায়নি। ২০১২ সালে দুটি সফর বাতিল করায় ২০১৫ সালের এপ্রিলে পিসিবিকে তিন লাখ ডলার দিয়েছিল বিসিবি। সূত্র- ঢাকা ট্রিবিউন, বিজনেস রেকর্ডার

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে