,

অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রভাব কুমিল্লায় : হানিফ

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘আমাদের দলের কিছু অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এই নির্বাচনে প্রভাব পড়েছে। আমাদের সাংগঠনিক সম্পাদককে সব তথ্য নিয়ে আসার জন্য বলা হয়েছে। দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে।’

আজ শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইউনাইটেড ইসলামিক পার্টির তৃতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় হানিফ এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘স্থানীয় নির্বাচনে অনেক সময় দলের মধ্যে অনেক গ্রুপিং-ট্রুপিং বা ছোট-খাটো দ্বন্দ্বের কারণে নেতিবাচক কিছু প্রভাব পড়ে। যেটা কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে পড়েছে। দলের পদে থেকে দলকে বারবার নিজের ব্যক্তিস্বার্থ কিংবা দ্বন্দ্বের কারণে বিপদের মুখে ঠেলে দেওয়া বরদাশত করা হবে না।’

যারা এই নির্বাচনের সময় দলের সিদ্ধান্তের বাইরে অবস্থান নিয়েছে, দ্বন্দ্ব সৃষ্টি করেছে, প্রত্যেকের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হানিফ জানান।

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠানে নির্বাচন কমিশন ব্যর্থ বিএনপির এমন অভিযোগের কঠোর সমালোচনা করেন মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কোথায় ব্যর্থ হলো? স্থানীয় এই নির্বাচনে আপনাদের প্রার্থী জয়ী হয়েছে।’ তিনি আরও বলেন, ‘স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন এক নয়। স্থানীয় নির্বাচনে ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, পৌরসভার মেয়রদের ব্যক্তিগত ইমেজ, পারিবারিক, সামাজিক, গোষ্ঠীগত নানা দিক বিবেচনা করে ভোটাররা ভোট দেয়। এই নির্বাচন দিয়ে জাতীয় নির্বাচনকে মাপার কোনো সুযোগ নেই।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে