,

মৌলভীবাজারে জঙ্গিদের মরদেহ হাসপাতালে

news-image

নিজস্ব প্রতিবেদক :মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নের নাসিরপুর জঙ্গি আস্তানা থেকে সাত-আটটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রাত ১০টার দিকে সেগুলো হাসপাতালে আনা হয়েছে।

মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, অভিযান শেষে ওই ভবনের ভেতরে ঢুকে তারা দেখেন মানবদেহের ছিন্ন-বিচ্ছিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। এসব অংশ দেখে মনে হয়েছে সাত থেকে আটজনের দেহের অংশবিশেষ হতে পারে। পুরুষ, নারী ও দুই-একজন অপরিণত বয়সীর দেহের অংশবিশেষ ছিল। দুর্গন্ধ বের হচ্ছিল। তাদের ধারণা, যখনই জঙ্গিরা বুঝতে পারে যে, পালানোর পথ নেই, তখন তারা বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মহনন করে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ও বুধবার ভোরে মৌলভীবাজারের পৃথক দুটি স্থানে দুটি বাড়ি জঙ্গি আস্তানা হিসেবে সনাক্ত করে ঘিরে রাখে পুলিশ। একটি বাড়ি মৌলভীবাজার শহরের বড়হাট আবুশাহ দাখিল মাদ্রাসা গলিতে অবস্থিত। অন্য বাড়িটির অবস্থান শহর থেকে ২০ কিলোমিটার দূরে নাসিরপুর গ্রামে। দুটি জঙ্গি আস্তানায় বুধবার ‘অপারেশন হিট ব্যাক’ শুরু হয়। এদিন বিকালে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে অভিযানে যোগ দেয় সোয়াট।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের