,

সাত জঙ্গির লাশ হাসপাতালের মর্গে

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : জেলারসদর উপজেলার ফতেপুরে জঙ্গি আস্তানা থেকে সাতটি লাশ উদ্ধার করা হয়েছে। এগুলো সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে লাশগুলো হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, সাতটি লাশের চারটি শিশুর। যাদের বয়স এক থেকে ১২ বছর। দুজন নারী, একজনের বয়স ৩৫, অন্যজনের ৫৫, আর যুবকের বয়স ৩৫। সূত্র জানায়, দুটি বস্তায় ভরে ক্ষতবিক্ষত লাশগুলো হাসপাতালের মর্গে আনেন আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার বিকেলে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর ‘অপারেশন হিটব্যাক’ শেষ হয়। গত বুধবার সন্ধ্যায় মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানার মধ্যে ফতেপুরে ‘অপারেশন হিটব্যাক’ শুরু করে সোয়াট। রাতে অভিযান বন্ধ করে দিয়ে বৃহস্পতিবার ভোরে শুরু করার কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা শুরু হয়নি। সকাল সাড়ে ৭টায় সোয়াটের একটি দল ফতেহপুরের জঙ্গি আস্তানায় পৌঁছায়। সকাল ৮টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ফতেহপুরের জঙ্গি আস্তানার বাড়িতে পৌঁছায়। পরে সকাল সাড়ে ১০টা থেকে অভিযান শুরু হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের