,

কুমিল্লায় প্রস্তুত ‘অপারেশন স্ট্রাইক আউট’

news-image

নিউজ ডেস্ক : কুমিল্লায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় ‘অপারেশন স্ট্রাইক আউটের’ জন্য প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের কোটবাড়ির দক্ষিণ বাগমারা সংলগ্ন গন্ধমতিতে আস্তানার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আস্তানা থেকে আধা কিলোমিটার দূর পর্যন্ত সবার যাতায়াত বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবাইকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম সকাল সাড়ে ১০টার দিকে জানান, সকাল আটটা থেকে ‘অপারেশন স্ট্রাইক আউটের’ প্রস্তুতি শুরু হয়েছে। এর অংশ হিসেবে আস্তানা এলাকার চারদিক ঘিরে ফেলা হয়েছে। আস্তানার আশপাশে যাতায়াতের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

আস্তানার আশপাশের এলাকায় মাইকিং করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তায় সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে। বিশ্বরোড থেকে কোটবাড়ি সড়কে যাওয়ার পথও বন্ধ।

আজ শুক্রবার সকাল সাতটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছেন সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা রূপালী মণ্ডল।

আস্তানার আশপাশের এলাকায় গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা রয়েছেন।

বুধবার বিকেল থেকে ওই এলাকার বড় কবরস্থানের পশ্চিম পাশে জঙ্গি আস্তানা সন্দেহে নির্মাণাধীন তিনতলা একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেলোয়ার হোসেনের ওই বাড়ির নিচতলায় জঙ্গি রয়েছে বলে তাঁদের সন্দেহ। সেখানে একটি কক্ষে জঙ্গিরা বোমা ও বিস্ফোরক নিয়ে অবস্থান করছে বলে পুলিশের ধারণা।

বাড়িটির নিচতলার আরেক পাশে বিজিবির এক সদস্যের পরিবার ভাড়া থাকে। দ্বিতীয় তলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেস করে থাকেন। তৃতীয় তলার নির্মাণকাজ এখনো কাজ শেষ হয়নি।

গতকাল বৃহস্পতিবার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান শুরু হয়নি। জানানো হয়েছিল, আজ অভিযান চলবে।

সিলেটের আতিয়া মহলে সেনাবাহিনীর ‘অপারেশন টোয়াইলাইট’ শেষ হওয়ার পরই পাশের জেলা মৌলভীবাজারে দুটি জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিট ব্যাক’ নামে অভিযান শুরু করে পুলিশ। এই অভিযানে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে সোয়াটও যোগ দেয়। নাসিরপুরে গতকাল অভিযান শেষে ছিন্নভিন্ন সাত থেকে আটজনের লাশ পাওয়া যায়। আজ সকাল থেকে বড়হাটের সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযানের প্রস্তুতি চলছে। সেখানে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের