,

গায়ের রঙের কারণে সিনেমা থেকে বাদ পড়েছিলেন তাপসী

news-image

বিনোদন প্রতিবেদক : সিনেমা জগতে পা রেখেছেন অনেক বছর। একাধিক তেলেগু ছবিতে অভিনয় করলেও নজর কেড়েছেন অক্ষয় কুমারের ‘বেবি’ ছবির অতিথি চরিত্রে। তারপর সুযোগ পেলেন অমিতাভ বচ্চনের মতো বড় তারকার সঙ্গে রুপালি পর্দা ভাগ করার। ‘পিঙ্ক’ ছবিটির মাধ্যমে রাতারাতি তারকা বনে গেলেন তাপসী পান্নু। অথচ এই ইন্ডাস্ট্রিতেই গায়ের রঙের কারণে বাদ পড়েছিলেন তাপসী।

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী তাপসী দীর্ঘদিন সিনেমায় কাজ করে আসলেও গত বছরে ‘পিঙ্ক’ ছবির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। তবে এর আগে ফর্সা হওয়ার কারণে বেশ কিছু দক্ষিণী ছবি থেকে নাকি বাদ পড়তে হয়েছিল তাপসীকে।

এমনিতে গায়ের রং নিয়ে কোনও দিনই মাথা ঘামাতেন না তাপসী। ফর্সা হওয়ার জন্য আলাদা করে কোনও প্রসাধনীও ব্যবহার করেন না। ত্বকের স্বাভাবিক রংই তার পছন্দের। আর তাই কোনও ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপনেও দেখা যায় না তাকে।

এই প্রসঙ্গে তাপসী বলেন, ‘ফর্সা হলেই যে অন্যদের থেকে আলাদা হওয়া যায় তা আমি মনে করি না। কোনও ফেয়ারনেস ক্রিম কোনও দিন ব্যবহার করিনি। এমনিতেই আমার গায়ের রং উজ্জ্বল। সেটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ায়। কালো নই বলে বেশ কিছু তামিল-তেলুগু ছবিতে সুযোগ পাইনি। আসলে নায়িকা ফর্সা হলে ওখানকার দর্শক তাকে পাশের বাড়ির মেয়ে বলে ভাবতে পারেন না।’

এত সব কিছুর পরেও তাপসী অভিনয়ের জোরে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। সামনেই আসছে তার ‘নাম শাবানা’ ছবিটি। এটি ‘বেবি’ ছবির প্রিক্যুয়েল। এতে তিনি অভিনয় করেছেন অক্ষয় কুমার, অনুপম খের ও মনোজ বাজপেয়ির সঙ্গে। ৩১ মার্চ মুক্তি পাচ্ছে ছবিটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের