,

নাসিনগরে প্রতিপক্ষের গরম পানিতে ঝলসে গেল শিশু ॥ ৭দিনেও ধরা পড়েনি আসামীরা

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ নাসিরনগরে প্রতিপক্ষের নিক্ষিপ্ত গরম পানিতে রাসেল মিয়া (৭) নামে এক শিশুর শরীর ঝলসে গেছে। অসহায় দরিদ্র পরিবার রাসেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী-স্ত্রী পলাতক রয়েছে।

পুলিশ জানায়,গত শুক্রবার গোকর্ণ ইউনিয়নের চৈয়ারকুড়ি গ্রামের আলমগীর মিয়া ও তার স্ত্রী শরিফা বেগম ও প্রতিবেশী লাল মিয়া ও তার স্ত্রী অনুফা বেগমের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারধরের ঘটনার একপর্যায়ে প্রতিপক্ষ শরিফা বেগম অনুফা বেগমের গায়ে গরম পানি ঢেলে দিলে পাশে থাকা ছেলে রাসেলের শরীরে গরম পানি পড়ে যায়। এতে তার বুকে ও হাতের অনেকাংশ ঝলসে যায়। দরিদ্র পিতা আহত রাসেল ক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে লাল মিয়া বাদি হয়ে স্বামী-স্ত্রীকে আসামী করে নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করেছে। নাসিরনগর থানার সাব ইন্সপেক্টর মহিউদ্দিন সুমন ঘটনার সত্যতা স্বীকার করে জানান,এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।বর্তমানে আসামীরা পলাতক রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের