,

‘আ.লীগের মতো বিশাল সংগঠনে খারাপ মানুষের দরকার নেই’- মহিউদ্দিন মহি

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ‘‘আওয়ামী লীগ এক বিশাল মহিরুহ।বঙ্গবন্ধু গড়া দল,যা বঙ্গবন্ধুর কন্যা শক্তহাতে,নিপুনভাবে পরিচালনা করছেন।সে দলে ওঁড়ে আসা জুড়ে বসার মতো ‘কাউয়্যা মার্কা’ খারাপ মানুষের দলে ঠ্ইা নেই।দুষ্ট গোয়ালের চেয়ে শুন্য গোয়াল অনেক ভালো,ভালো মানুষ হয়ে তারপর রাজনীতি করতে হবে’’-আজ বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাংলাদেশ আওয়ামীলীগের দরিকান্দি ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মহি বিশেষ মেহমান হিসেবে এসব কথা বলেন।তিনি আরো বলেন,-বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার সোনার বাংলায় জঙ্গীবাদেও ঠাঁই নেই।আমাদের ডিজিটাল বাংলা বিনির্মান করতে হবে।আমাদেও মধ্যে মনুষত্ববোধ আর মানবিকতা জাগিয়ে তুলতে হবে।মনে রাখতে হবে মানুষ মানুষের জন্য’।
অনিবার্য্যকারনবশত দরিকান্দির আ.লীগের সম্মেলনের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ ক্যা.এবি তাজুল ইসলামের অনুৃপস্থিতিতে সভাপতিত্ব করেন দরিকান্দি ইউপি আ.লীগ সভাপতি জাহিদুল ইসলাম দানিস।এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক যুগ্মসচীব মো.সিরাজুল ইসলাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নুরুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া জেলা আ.লীগের সহসভাপতি জাহাঙ্গীর ওয়াজেদ,বাঞ্ছারামপুর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ করীম সাজু,শ্রমীক লীগের আহবায়ক সৈয়দ মো.আজিজ,উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্টু রনজন সাহা,যুবলীগের সা.সম্পাদক ভিপি তফাজ্জল হোসেন,পৌর ছাত্রলীগের সভাপতি প্রকৌ.জুয়েল আহমেদ,দরিকান্দি ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম স্বপন,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া হাসান,ছাত্রলীগ সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ,সা.সম্পাদক সেলিম রেজা প্রমূখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে