,

বোমা নয়, জর্দার খালি কৌটা

news-image

নিজস্ব প্রতিবেদক :সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে পড়ে থাকা বোমা সদৃশ ওই বস্তুটি কোনো বোমা নয়। প্রকৃত পক্ষে এটি ছিল একটি খালি জর্দার কৌটা। কালো স্কচটেপ দিয়ে এটি মোড়ানো ছিল। বৃহস্পতিবার বিকেলে মহানগরের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন এ তথ্য জানান।

সকাল নয়টায় স্থানীয়রা ‘এনাম এন্টারপ্রাইজ’ নামের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে বোমা সদৃশ ওই বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটির আশপাশ এলাকা ক্রাইম সিন হিসেবে ঘিরে রাখে। এ ছাড়া ঝুঁকি এড়াতে শাহী ঈদগাহ-হাজারিবাগ গলির মুখ পর্যন্ত সড়কে যান চলাচলও বন্ধ করে দেয়।

পরে স্কচটেপে মোড়ানো ওই বস্তুটি বোমা কি না, সেটি নিশ্চিত হতে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছায়। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উৎসুক মানুষদের দূরে সরিয়ে দেয়া হয়। পরবর্তীতে সেনাহিনীর বম্ব ডিসপোজাল টিম পরিক্ষা-নিরিক্ষার করে জানায় কালো স্কচটেপ দিয়ে মোড়ানো বস্তুটি বোমা নয়। কেউ একটি জর্দার খালি কৌটা স্কচটেপ দিয়ে মুড়ে ফেলে রেখেছিলো।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের