বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৬০০ কোটি আয়, তবু লাভের খাতায় শূন্য!

news-image

বিনোদন ডেস্ক : আগামী ২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা বাহুবলি-দ্য কনক্লুশন। ২০১৫ সালের বাহুবলি-দ্য বিগিনিং সিনেমার সিক্যুয়েল এটি। মুক্তির পর থেকেই বক্স অফিসে রেকর্ড গড়তে থাকে বাহুবলি-দ্য বিগিনিং। শেষ পর্যন্ত বক্স অফিসে ৬০০ কোটি রুপির উপরে আয় করে সিনেমাটি। কিন্তু সিনেমাটি থেকে নাকি কোনো লাভই পাননি নির্মাতারা। বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি মুক্তির পরই লাভবান হবেন তারা।

বিষয়টির ব্যাখ্যা দিয়ে সিনেমাটির পরিবেশক অক্ষয় রেথি ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘দুটো সিনেমার বাজেট, প্রোডাকশন ও মার্কেটিং খরচ প্রায় ৪৫০ কোটি রুপি। পুরো বাহুবলি ফ্র্যাঞ্চাইজি দুটি সিনেমা করছে। নির্মাতারা বেশির ভাগ অর্থই সেট এবং লোকেশনের পেছনে খরচ করেছেন। এমনকি বাহুবলি-দ্য বিগিনিং মুক্তির আগেই বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমার কিছু দৃশ্য শুটিং করতে হয়। তাই পুরো লাভের হিসাব দুটো সিনেমা মিলেই করতে হবে।’

একমাত্র করন জোহরই কী বাহুবলি-দ্য বিগিনিং সিনেমা থেকে লাভবান হয়েছেন? এমন প্রশ্নের উত্তরে অক্ষয় রেথি বলেন, ‘করন জোহরই একমাত্র হিন্দি সংস্করনের পরিবেশক ছিলেন। সুতরাং তিনি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়েছিলেন এবং তা তুলেও নিয়েছেন। বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি মুক্তি পেলে নির্মাতা অবশ্যই লাভবান হবেন। এমনকি এ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সংশ্লিষ্ট সবাই লাভবান হবে। দুটো সিনেমার প্রদর্শন স্বত্ব থেকে প্রায় ৬০০ কোটি রুপি আয় হবে। তাই নিমার্তা কমপক্ষে ১৫০-২০০ কোটি রুপি লাভ করবেন। ’

বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি পরিচালনা করেছেন এসএস রাজামৌলি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, সত্যরাজ, রামায়া কৃষ্ণাসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু