,

শেষ ওয়ানডেতে পরিবর্তনের আভাস

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুটি ওয়ানডেতে একই একাদশ নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে আসতে পারে পরিবর্তন। এমন আভাসই দিলেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

দলে একটা পরিবর্তন আসতে পারে উল্লেখ করে প্রধান নির্বাচক বলেন, ‘যদিও এখনই এটা বলা মুশকিল। তবে আমরা চাচ্ছি শেষ ম্যাচে একটা পরিবর্তন আনতে। আমরা একজন বোলিং অলরাউন্ডারকে নিতে পারি।’

১ এপ্রিল শনিবার কলম্বোতে সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে মাশরাফিরা। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

বুধবার স্থানীয় সময় বেলা প্রায় ৩টার দিকে কলম্বোতে পা রাখে মাশরাফি বাহিনী। গতকাল কোনো অনুশীলন ছিল না টাইগারদের। কলম্বোর তাজ হোটেলে উঠেছে বাংলাদেশ দল।

মঙ্গলবার বৃষ্টির কারণে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে কলম্বোতে সিরিজের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ নির্ধারণী আর লঙ্কানদের জন্য সিরিজে সমতার ম্যাচ।

ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরবে তামিম-সাকিবরা। ৪ এপ্রিল প্রথম টি-টোয়েন্টির পর ৬ এপ্রিল মাঠে গড়াবে সফরের শেষ ম্যাচ।

ওয়ানডে সিরিজের প্রথমটিতে লঙ্কানদের ৯০ রানে পরাজিত করে বাংলাদেশ। জয়টা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পঞ্চম। আর লঙ্কানদের মাটিতে দ্বিতীয়। এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ১-০’তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান রুম্মন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশীস রায়, সানজামুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী ও নুরুল হাসান সোহান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে