,

সূর্য নমস্কারকে নামাজের সঙ্গে তুলনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যোগ-আসন ‘সূর্য নমস্কার’ রীতির সঙ্গে মুসলিমদের নামাজের তুলনা করলেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগি। বুধবার তিনি উত্তর প্রদেশে আয়োজিত তিন দিনের যোগ মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। এ সময় আদিত্যনাথ বলেন, সূর্য নমস্কার রীতির সঙ্গে মুসলিমদের নামাজের অনেক সাদৃশ্য আছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।

এতে বলা হয়, এর আগে মুসলিমদের বিভিন্ন সংগঠন এমন যোগ ব্যায়ামের বিরোধিতা করেছে। তারা সূর্য নমস্কার রীতিকে ইসলাম বিরোধী বলে আখ্যায়িত করেছেন। তারা আরও বলেছে, এমন রীতির চর্চা ইসলাম অনুমোদন করে না। উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হচ্ছে যোগ মহোৎসব। এমনই এক বড় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আদিত্যনাথ। সেখানে তিনি বলেন, প্রথমদিকে এমন কর্মসূচি পালনকে ভারতে সাম্প্রদায়িকতা হিসেবে দেখা হতো। ২০১৪ সালের আগে কল্পনা করুন কেউ একজন কেন্দ্রীয় সরকারের কাছে এমন যোগ মহোৎসবের কথা বলতে এসেছেন। তার অবস্থা কি হতো তখন! নিঃসন্দেহে বলা যায় ওই মানুষটির ধারণ কে সাম্প্রদায়িক হিসেবে দেখা হতো। আদিত্যনাথ আরো বলেন, আমাদের সবাইকে সিদ্ধান্ত নিতে হবে কে আসলে সাম্প্রদায়িক।

সূর্য নমস্কার পর্বে কেউ যদি সবটা রীতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন তাহলে তারা দেখতে পাবেন এটা মুসলিম ভাইদের নামাজের মতোই। এ দুটি বিষয়ের মধ্যে এমন চমৎকার সমন্বয় রয়েছে। কিন্তু এর আগে এ বিষয়কে একসঙ্গে আনা হয় নি। কিছু মানুষ এ থেকে ভোটের সুবিধা নিয়েছেন। যেসব মানুষ সমাজকে জাতি, ধর্মের ভিত্তিতে বিভক্ত করেন তারা যোগ-ব্যায়ামে বিশ্বাস করেন না। অগ্রগতি করতে হলে সুশৃংখল হতে হবে, শৃংখলা নিশ্চিত করতে হবে। নিজেকে শৃংখলার মধ্যে আনতে হবে, যা সম্ভব যোগ ব্যায়ামের মাধ্যমে। উল্লেখ্য, গত বছর ভারতের বিভিন্ন রাজ্য সরকার যোগ ব্যায়াম ও সূর্য নমস্কারকে বাধ্যতামূলক করেছে স্কুলগুলোতে। এরপরই দেশজুড়ে এর প্রতিবাদ জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড।

সূর্য নমস্কার আসলে কি: সূর্য নমস্কার হলো একটি যোগ ব্যায়াম। এর আক্ষরিক অর্থ হলো সূর্যকে নমস্কার বা স্যালুট জানানো। এ রীতি পালন করতে ১২টি শক্তিশালী যোগ আসন রয়েছে। বিশ্বাস করা হয়, এ রীতি পালনের ফলে শরীরের গঠন ঠিক থাকে। মন থাকে প্রফুল্ল ও সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে