,

পাষাণের টানে কক্সবাজারে মিম

বিনোদন প্রতিবেদক : লাক্স তারকা বিদ্যা সিনহা মিম আগামীকাল (৩১ মার্চ) কক্সবাজার যাচ্ছেন। সেখানে তিনি ‌‘পাষাণ’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন। জানালেন মিম নিজেই।

সৈকত নাসিরের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘পাষাণ’। এই ছবিতে মিমের বিপরীতে দেখা যাবে কলকাতার নায়ক ওমকে। অ্যাকশনধর্মী গল্পে নিমিতব্য ছবিটিতে দর্শক পাবেন রোমান্সেরও মুন্সিয়ানাও।
চিত্রনায়িকা মিম বলেন, ‘অনেকটা বিরতি দিয়ে আবারও শুরু হচ্ছে ‘পাষাণ’ ছবির কাজ। এই পর্বে আমরা গানের শুটিং করব। ছবির দৃশ্যায়ণ শেষ। কেবল দুটি গানের শুটিং বাকি আছে। তারই শুটিং হবে আগামীকাল থেকে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে।’

পরিচালক সৈকত নাসির বললেন, ‘গান দুটির শুটিং শেষ করে চলতি বছরেই ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছে। দর্শকদের জন্য বিনোদনের ফুল প্যাকেজ হবে ‘পাষাণ’।’

মিম-ওম ছাড়ও ছবিটিতে অভিনয় করছেন বিপাশা কবির, মিশা সওদাগর, শিমুল খানসহ আরও অনেকে। ভিজ্যুলাইজার প্রযোজিত ‘পাষাণ’ সিনেমার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে জাজ মাল্টিমিডিয়া।

এদিকে মিম বর্তমানে ‘দুলাভাই জিন্দাবাদ’ নামের একটি ছবিতে কাজ করছেন। মনতাজুর রহমান আকবর পরিচালিত এ ছবিতে মিমের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। তাকে দেখা যাবে প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীর ছোট বোন ও ডেঞ্জারম্যান খ্যাত ডিপজলের শ্যালিকা চরিত্রে।

সর্বশেষ এই নায়িকা অভিনীত ‘ভালোবাসা এমনই হয়-গুডমর্নিং লণ্ডন’ নামের ছবিটি মুক্তি পায়। এটির পরিচালনায় ছিলেন অভিনেত্রী তানিয়া আহমেদ। মিমের বিপরীতে ছিলেন সাজ্জাদ ইরফান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা