,

সিলেটে বোমা আতংক, দোকান ঘিরে পুলিশ

news-image

নিউজ ডেস্ক : সিলেট নগরীর শাহী ঈদগাহের পাশে বালুচর রোডের একটি দোকান ঘিরে রেখেছে পুলিশ। দোকানের শার্টারে কসটেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ একটি বস্তু দেখার পর বিষয়টি পুলিশকে জানানো হয়।

আতংক ছড়িয়ে পড়ে ওই এলাকার ব্যবসায়ী ও লোকজনের মধ্যে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুলিশ এসে ওই এলাকা ঘেরাও দিয়ে রাখে। এরপর পিবিআইয়ের টিমও ঘটনাস্থলে পৌঁছায়। তবে বস্তুটি কোনো বিস্ফোরক কি না তা পরীক্ষা ও উদ্ধারের জন্য বিস্ফোরক বিশেষজ্ঞদের তলব করা হয়েছে।

এসএমপির অতিরিক্ত কমিশনার বিভুতি ভুষণ ব্যানার্জী বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। দুপুর পর্যন্ত বস্তুটি উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি জানান, এনাম এন্টারপ্রাইজ নামের দোকানের শার্টারে বোমা সদৃশ বস্তুটি ঝুলানো রয়েছে। দোকানটি কর্ডন করে রেখেছে পুলিশ।

এনাম এন্টারপ্রাইজের মালিক এনামুল হক জানান, সকালে দোকান খুলতে এসে এই বস্তুটি দেখে পুলিশকে জানাই। আতংকে শত শত লোক এলাকায় ভিড় করছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা