,

মোস্তাফিজকে আলাদা ক্লাস হাথুরুর

news-image

স্পোর্টস ডেস্ক : সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ঠিক নিজেকে মেলে ধরতে পারেননি মোস্তাফিজ। ওয়ানডে ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন গেছে তার। তিন স্পেলে মোট আট ওভার বল করে ৭.৫০ গড়ে দিয়েছেন ৬০ রান। তাই শেষ ওয়ানডেতে নামার আগে কোচ হাথুরুসিংহে ও ওয়ালশের আলাদা ক্লাসে দেখা মিললো কাটার মাস্টার মোস্তাফিজের।

এর আগে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড সফরের প্রথম ওয়ানডেতে ১০ ওভার বল করে ৬২ রান দিয়েছিলেন মোস্তাফিজ। ওয়ানডের কোন ম্যাচে মোস্তাফিজের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডও এতদিন ছিল ঐটাই। এছাড়া আগের ১২ ওয়ানডেতে ওভারপ্রতি ছয়ের বেশি রান দিয়েছেন মাত্র দুবার। তবে কখনোই সেটি সাতে পৌঁছায়নি। আর এ ম্যাচে সাত ছাড়িয়ে গেছে।

এদিকে শুধু ওভারপ্রতি রানের গড় বেশিই না, দ্বিতীয় ওয়ানডেতে সবচেয়ে বেশি বাউন্ডারিও যে হজম করতে হয়েছে কাটার মাস্টারকে। সাত বাউন্ডারি আর এক ছক্কা মিলিয়ে মোট আটবার তার বল মাঠের বাইরে পাঠিয়েছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা।

সিরিজের শেষ ম্যাচ জিততে মোস্তাফিজকে ঠিকই জ্বলে উঠতে হবে মোস্তাফিজকে। এটাই সবার চাওয়া। তাই টাইগারদের প্রধান কোচ হাথুরুসিংহে ও বোলিং কোচ ওয়ালশের অধীনে ঐচ্ছিক দিনেও বল করতে দেখা গেল মোস্তাফিজকে। আগের সেই স্লোয়ার, অন কাটার, অফ কাটার ফিরে পেতে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন বাংলাদেশের বিস্ময় এই বালক।

এদিকে ঐচ্ছিক অনুশীলনে মাশরাফি-সাকিবরা যোগ না দিলেও ঠিক মাঠে গেছেন মুশফিক। মাঠে হাজির হয়েই যথারীতি প্রথমে ব্যাট হাতে অনুশীলনে নেমে পড়েন মুশফিকুর রহীম। বেশ কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করার পর উইকেটকিপিং অনুশীলনও করেন টাইগার এই তারকা।

মুশফিক-মোস্তাফিজ ছাড়াও সৌম্যও অনুশীলন করতে এসেছেন। এছাড়া প্রথম দুই ওয়ানডে মাঠে না নামা রুবেল, শুভাশিস, সানজামুল, শুভাগত হোম, নুরুল হাসান সোহান ও ইমরুল কায়েস ঐচ্ছিক অনুশীলনে মাঠে ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে