,

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কলকাতার একটি আবাসিক হোটেলে আগুনে পুড়ে দুই জন নিহত হয়েছেন। মারাত্মকভাবে আহত হয়েছেন আরও ৬ জন। ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর ১০টি ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গভীর রাতে মধ্যকলকাতার হো-চি-মিন সরণিতে অবস্থিত গোল্ডেন পার্ক হোটেলের নিচতলার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন ছড়িয়ে পড়তেই আবাসিকের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় প্রাণ বাঁচাতে অনেকেই জানালা দিয়ে ঝাঁপ দেন। এতে ছয়জন মারাত্মকভাবে আহত হন। খবর পেয়ে ফায়ারসার্ভিসের ৩১জনকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যয় বলেন, গভীর রাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান। বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা