,

রিলিজের আগেই কোটির ঘরে সালমানের ‘টিউবলাইট’!

news-image

বিনোদন ডেস্ক : আজকাল তার সব ছবিই বক্সঅফিসে সোনা ফলায়। ১০০ কোটির গণ্ডি পেরনোটা তো অভ্যাসে পরিণত করে ফেলেছেন সালমান খান। এবারও ফের কোটির ফসল ঘরে তুললেন। ছবি রিলিজ হয়নি। তবে এর মধ্যেই ২০ কোটির ব্যবসা করে ফেলেছে সালমান খানের ‘টিউবলাইট’।

ছবির মিউজিক রাইটস বিক্রি করেই নাকি ওই টাকা ঘরে এনেছেন সালমান। ছবির প্রযোজকও যে সালমান। মজার কথা হলো, ছবিতে গান রয়েছে মাত্র তিনটি। তাতে কী? সালমনাকে বোধহয় এখন গোটা বলিউড ইন্ডাস্ট্রি ভরসা করে।

ছবির সঙ্গে সঙ্গে তার লিপে গানও তাই জনপ্রিয় হবে বলে ধরে নিয়ে তিনটে গানের জন্যই এত টাকা ঢেলেছে সোনি মিউজিক।

গানের সঙ্গে সঙ্গে ‘টিউবলাইট’-এ সালমানের অভিনয় নিয়েও বেশ চর্চা চলছে বলিউডের অন্দরে। এই ছবিতে নাকি তাকে পুরোপুরি অন্য রূপে দেখা যাবে। অন্তত ছবির পরিচালক কবির খানের তো তেমনই দাবি।

ইনস্টাগ্রামে এ নিয়ে পোস্টও করেছেন কবির, “ছবিটা সকলকে দেখানোর জন্য আর তর সইছে না।”

ছবিতে সলমনের সঙ্গে দেখা যাবে প্রয়াত ওম পুরীকেও। আগামী ঈদে রিলিজ হবে ‘টিউবলাইট’।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা