,

‘বাবা-বাবা…পাখি..’

news-image

স্পোর্টস ডেস্ক : বয়স মাত্র আড়াই বছর। লাল গেঞ্জী আর কালো প্যান্ট পরা। আলিয়া রিসোর্ট এন্ড স্পা সেন্টারের এ প্রান্ত ও প্রান্ত দৌড়াচ্ছে। উপস্থিত সবাইকে দেখে বাচ্চাটি আনন্দে আত্মহারা।

ফুটফুটে বাচ্চাটি সবার আদরের, খুবই জনপ্রিয়। বাচ্চাটি সাকিব আল হাসানের মেয়ে আলায়না হাসান। বুধবার সকালে বাবা-মেয়েকে একসঙ্গে পাওয়া গেল ডাম্বুলায় বাংলাদেশ দলের হোটেলে।

বাবার সঙ্গে নাস্তা সেরে সবার নজর কাড়ল আলায়না। ক্যামেরার ফ্লাশ খুব ভালো চেনে সে। কেউ তাকাও বললেই তাকিয়ে ফেলে। হাসিমুখে ছবি তোলে। বাবা সাকিবও তার পিছু পিছু দৌড়ান, হাঁটেন।

মুখ ফুটে সব কথা বলতে পারে না সাকিব-কন্যা। কিন্তু চোখে-মুখে বুঝাতে চায়, সে কি চাইছে। সাকিবের কোল থেকে নেমে দৌড়ে আলিয়া রিসোর্ট থেকে বাইরে যাওয়ার প্রচেষ্টা। বলে উঠল, ‘বাবা-বাবা…পাখি…’ সাকিবও মেয়েকে জিজ্ঞেস করলেন, ‘কোথায় পাখি? কোথায়?’ আলায়নার ইশারা, ওই যে…।

দায়িত্বশীল বাবা মেয়ের শখ পূরণ করলেন। মেয়েকে কোলে করে নিয়ে গেলেন আলিয়া রিসোর্টের বাইরে। বাবা-মেয়ের দুজনের স্বল্প সময়ের দুষ্টুমি, আদর, ভালোবাসায় প্রাণের সঞ্চার পায় পরিবেশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে