,

লাইফসাপোর্টে সিঙ্গাপুর থেকে ফেরত র‌্যাবের গোয়েন্দাপ্রধান

news-image

নিউজ ডেস্ক : সিলেটে জঙ্গি আস্তানা আতিয়া মহলের পাশে বোমা বিস্ফোরণে আহত র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদকে লাইফ সাপোর্টসহ সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে।

বুধবার রাত সোয়া ৮টা দিকে তাকে বহনকারী এয়ার এ্যাম্বুলেন্স ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান।

তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টসহ ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। এখন তাকে ঢাকার সিএমএইচ-এ চিকিৎসা দেওয়া হবে।

এর আগে, গত রবিবার রাত ৮টা ১০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুল কালাম আজাদকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের একটি এয়ার অ্যাম্বুলেন্স। এর আগে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। ওইদিন ৭টা ৫০ মিনিটে তাকে সিএমএইচ থেকে বিমানবন্দরের নিয়ে যাওয়া হয়।

এর আগের দিন সন্ধ্যা ৭টার দিকে আতিয়া মহলের পাশে দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হন। আহত হন অন্তত ৪৫ জন। তাদের মধ্যে লে. কর্নেল আবুল কালাম আজাদও ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে