,

বোলারদের হ্যাট্রিকে বাংলাদেশ দ্বিতীয়!

news-image

স্পোর্টস ডেস্ক: ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দারুণ এক হ্যাট্রিক করেছেন বাংলাদেশ দলের তরুণ পেস তারকা তাসকিন আহমেদ। ইনিংসের ৫০ তম ওভারে বল করতে এসে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে তিন লঙ্কান আসেলা গুনারত্নে, সুরঙ্গা লাকমল ও নুয়ান প্রদীপকে আউট করে পঞ্চম বাংলাদেশী হিসেবে হ্যাটট্রিক করেন তাসকিন।

এর মাধ্যমে বাংলাদেশ দলও স্পর্শ করেছে দারুণ এক মাইলফলক। আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক করা বোলারদের সংখ্যার তালিকায় বাংলাদেশ এখন দুই নম্বরে উঠে এসেছে।

বর্তমানে বাংলাদেশের চেয়ে হ্যাটট্রিক করা বোলার বেশি আছে কেবল পাকিস্তান ও অস্ট্রেলিয়ায়। এই দুই ক্রিকেট পরাশক্তিরই সমান ৬ জন করে বোলার ওয়ানডেতে হ্যাট্রিক করেছেন।

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বপ্রথম হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন টাইগারদের এক সময়ের তারকা পেসার শাহাদাত হোসেন রাজীব। তিনি জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৬ সালে হারারেতে এই মাইলফলক স্পর্শ করেন।

এরপর, টাইগার স্পিনার আব্দুর রাজ্জাক সেই জিম্বাবুয়ের বিপক্ষেই দ্বিতীয় বাংলাদেশী হিসেবে হ্যাট্রিকের কোটা পূর্ণ করেছিলেন। তাছাড়াও বাংলাদেশের হয়ে হ্যাট্রিকের তালিকায় আরও আছেন পেসার রুবেল হোসেন এবং স্পিনার তাইজুল ইসলাম।

২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে রুবেলের হ্যাট্রিকের মাধ্যমেই কিউইদের পরাজিত করেছিলো টাইগাররা। তাসকিনের আগে সর্বশেষ বাংলাদেশি বোলার হিসেবে হ্যাট্রিক করেছিলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের