,

‘কুসিক নির্বাচনের আগে অভিযান নয়’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের আগে কুমিল্লার কোটবাড়ীতে ঘিরে রাখা জঙ্গি আস্তানায় কোনও ধরনের অভিযান চালানো হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
তিনি বলেন, প্রয়োজন হলে ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখানে অভিযান চালানো হবে। জঙ্গি আস্তানার ঘটনায় কুসিক নির্বাচনে কোনও প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। ২৯ মার্চ বুধবার বিকালে এক প্রতিক্রিয়ায় সিইসি এসব কথা বলেন।
প্রতিক্রিয়ায় সিইসি নুরুল হুদা বলেন, ‘কুমিল্লার কোটবাড়ীর ঘটনা সম্পর্কে আমরা অবহিত হয়েছি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমার কথা হয়েছে। ভোট শেষ হওয়ার আগে এখানে কোনও ধরনের ব্যবস্থা নেওয়া হবে না। ভোট শেষ না হওয়া পর্যন্ত জায়গাটি কর্ডন করে রাখা হবে।’
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ভোটের আগে এ ধরনের একটি ঘটনা চিহ্নিত হওয়ায় আমাদের জন্য ভালো হয়েছে। কারণ এটাকে (জঙ্গি আস্তানা) কেন্দ্র করে নির্বাচনে নাশকতার ঘটনাও ঘটতে পারত। সেই আশঙ্কা এখন অনেকটাই কেটে গেছে।’
এর আগে, বুধবার বিকালে কুমিল্লা সিটি করপোরেশনের নিকটস্থ কোটবাড়ী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে ফেলে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পুলিশ ধারণা করছে, বিপুল পরিমাণ বিস্ফোরকসহ জঙ্গিরা অবস্থান করছে এই বাড়িতে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের