,

গ্রামীণফোনের সিইওসহ ২২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক :প্রতারণার অভিযোগে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠিসহ (৫৫) ২২ কর্মকর্তার বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রাম চতুর্থ মহানগর হাকিম হারুন উর রশিদের আদালতে এ মামলা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, মুঠোফোনে লোভনীয় প্রস্তাবের বার্তা (এসএমএস) পাঠিয়ে প্রতারণার অভিযোগ এনে চট্টগ্রাম বারের আইনজীবী অ্যাডভোকেট এস এইচ এম হাবিবুর রহমান আজাদ গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি (৫৫), প্রধান মানবসম্পদ কর্মকর্তা ও পরিচালক শরীফ আহমেদ (৫০), টেকনিক্যাল বিভাগের স্পেশালিস্ট আহমেদ মঞ্জুর উদ দৌলা (৫২), অর্থ তহবিলের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মো. শাহেদ (৫০), ট্রাস্টি বোর্ডের সদস্য মাইনুর রহমান ভুঁইয়া (৪৮), মঈনুল কাদের (৪৫), মঞ্জুর উদ দৌহা (৪৭), হেড অব এক্সটারনাল কমিউনিকেশান সৈয়দ তালাত কামালসহ (৪২) ২২ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করে বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, মামলার বাদি অ্যাডভোকেট এস এইচ এম হাবিবুর রহমান আজাদ সিইপিজেড থানার বাসিন্দা হওয়ায় আদালত মামলাটি গ্রহণ করে নগরীর ইপিজেড থানা পুলিশকে এজহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের