,

নিজেকে নিয়ে ভিডিও গেম উদ্বোধন করলেন আলিয়া

news-image

বিনোদন ডেস্ক : নিজেকে নিয়ে ভিডিও গেম। উদ্বোধনে আলিয়া ভাট। ব্যাপারটা বেশ ইউনিক। কিন্তু ভিডিও গেম নিয়ে বলিউডে পরীক্ষাপর্ব বেশ কিছুদিন ধরেই হচ্ছে। ব্যাপারটা মানুষের আবেগ আর বাণিজ্য, দুই দিকই সফলভাবে ধরেছে।

আলিয়া ভাট। নিঃসন্দেহে সব বয়সের পুরুষ-নারীর কাছে সেরা অ্যাট্রাকটিভ বলিউড হিরোইন। তাকে নিয়েই বিশেষ ভিডিও গেম লঞ্চ করা হল সদ্য। খুশিতে উপচে উঠলেন আলিয়া। কিন্তু এরই মাধ্যমে বলিউডে ভিডিয়ো গেমিং-এর এন্ট্রি এগোল আরও কয়েক ধাপ।

বলিউড ছবির প্রোমোশনে, বিশেষ করে বিগ বাজেট ছবির ক্ষেত্রে প্রায়শই হয়েছে ভিডিও গেমস। রা ওয়ান ছবির ভিডিও গেম প্রকাশ পেয়েছিল ছবির রিলিজের আগেই। এখনও বাচ্চাদের কাছে প্রবল জনপ্রিয় শাহরুখ প্রযোজিত এই গেম। এর ঠিক পরেই আছে কৃষ। হৃতিক প্রিয়াঙ্কা ও কঙ্গনার এই গেম অনলাইন রিলিজ করেছিল ছবি রিলিজের পর। এখনও জনপ্রিয় কৃষ গেম।

হৃতিকের অন্য ছবি ধুম টু-এর ভিডিও গেমও রিলিজ করেছিল ছবি শুরু হওয়ার আগে। এত বছর পর অবশ্য তার জনপ্রিয়তা কমেছে। ভিডিও গেম রিলিজের ক্ষেত্রে মাথা খাটিয়েছেন আমির খানও। গজিনি ছবির গেম-এ আমির নিজের কণ্ঠও ব্যবহার করেছেন বাণিজ্যিক দিকটি মনে রেখেই।

জিন্দগী না মিলেগি দোবারা ছবিতে টোমাটিনা ফেস্টিভ্যালের কথা নিশ্চয়ই মনে আছে অনেকেরই। টোমাটিনাকেই গেম হিসেবে কনভার্ট করা হয়েছিল, যেখানে হৃতিক, অভয় দেওল ও ফারহানের চরিত্রগুলো ছিল প্লেয়ার। তিন থেকে চারজন এই গেমটা খেলতে পারেন।

একইরকম ভাবে, ব্রাদার্স ছবিটি রিলিজের আগে প্রোমোশনাল স্ট্র্যাটেজি হিসেবে ব্রাদার্স গেমও লঞ্চ করেছিলেন সিদ্ধার্থ ও অক্ষয়কুমার। যদিও ছবির কাহিনির সঙ্গে তেমন মিল ছিল না এই গেমের।

ভিডিও গেম হয়েছিল শাহরুখের ডন ছবিটি নিয়েও। এখনও ভিডিয়ো গেম অন্ত প্রাণ অনেকের কাছেই এটা বেশ জনপ্রিয়। আলিয়া ভাটের হাত ধরে বলিউড গেমিং-এর দুনিয়ায় কোনও বিখ্যাত তারকার গেম চালু হল। দেখা যাক, ব্যাপারটা বলিউড বাণিজ্যকে কতটা সমৃদ্ধ করে!

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের