বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যে পরিচয়ে নাসিরপুরে বাড়িটি ভাড়া নেয় জঙ্গিরা

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানাপ্রাণ-আরএফএলে’র কর্মী পরিচয়ে এক ব্যক্তি মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামে ওই বাড়িটি ভাড়া নিয়েছিল। জঙ্গি আস্তানা সন্দেহে বুধবার (২৯ মার্চ) ভোর রাত থেকে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। বাড়ির কেয়ারটেকার ও বাড়ির মালিকের স্বজন জুয়েল এই তথ্য জানান। মাসে সাত হাজার টাকা ভাড়ায় গত জানুয়ারিতে জঙ্গিরা এই বাড়িটি ভাড়া নেয় বলেও জানান জুয়েল।

জুয়েল বলেন, ‘ভাড়া নেওয়ার সময় তিনি (সন্দেহভাজন জঙ্গি) নিজের নাম কামরুল তালুকদার ওরফে মাহফুজ বলে জানান। বাড়ি টাঙ্গাইল বলে জানান। বাড়িতে তিনি ছাড়াও তার স্ত্রী, শ্বশুর-শাশুড়ি, শ্যালিকা ও তিন-চারটি শিশু ছিল।’

বাড়ি ভাড়া নেওয়ার সময় কামরুল তালুকদার ওরফে মাহফুজ যে ন্যাশনাল আইডি দিয়েছিল তা ভুয়া বলেও জানান জুয়েল। তিনি আরও জানান, বুধবার ভোর রাতে পুলিশকে নিয়ে ওই বাড়ির দরজায় কড়া নাড়ার পর তিনি প্রশ্ন করেন, ‘আপনারা কি জঙ্গি।’ এসময় বাড়ির বাসিন্দারা দ্রুত দরজা বন্ধ করে বাইরে গ্রেনেড ছুড়ে মারে।

উল্লেখ্য জঙ্গি আস্তানা সন্দেহে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামের একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) সদস্যরা। দুটি আস্তানাতেই বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক আছে বলে ধারণা করা হচ্ছে।
মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানা

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, জঙ্গিদের প্রতিহত করতে এরই মধ্যে সব প্রয়োজনীয় কৌশল নেওয়া হয়েছে। ওই এলাকায় সাংবাদিকসহ সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সিটিটিসির এডিসি মো. সাইফুল ইসলাম জানান, নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে তিনটি গ্রেনেড ছোড়া হয়েছে। এই জঙ্গিরা নব্য জেএমবি’র সঙ্গে যুক্ত বলেও ধারণা করা হচ্ছে।

নাসিরপুর গ্রামের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জঙ্গি আস্তানার আশেপাশের এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে পুলিশ মাইকিং করছে। এরই মধ্যেই ওই বাড়ির এক কিলোমিটার এলাকার মধ্যে থাকা লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

ঘটনাস্থল পরির্দশ করে সিলেটের ডিআইজি কামরুল আহসান বলেন, ‘অভিযান শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ভেতরে ১১-১২ জনের মতো জঙ্গি থাকতে পারে।’

নাসিরপুর গ্রামের ওই বাড়ির মালিক সাইফুর। তার ওই বাগান বাড়িতে দুটি সেমি পাকা এবং একটি একতলা পাকা ভবন রয়েছে। সেখান থেকে ১১ জনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্য ট্রান্স ন্যাশনাল ক্রাউম ইউনিট।

লন্ডন প্রবাসী সাইফুর রহমানের ফুফাতো ভাই আতিক মিয়াও জানান, দুই মাস আগে প্রাণ আরএফএল-এর কর্মী পরিচয় মাসিক সাত হাজার টাকায় বাড়ি ভাড়া নেন। বাগান বাড়ির ভেতরে থাকা একতলা বাড়িতে দুই পুরুষ, একজন নারী ও দগুটি বাচ্চা থাকতো।

ওই বাড়িতে ভাড়াটিয়া ছাড়াও কেয়ারটেকার জুয়েল আহমেদ ও তার ফুফাতো বোন থাকেন। এছাড়া এক রিকশা চালকও থাকেন।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু