,

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল শহর ঢাকা

news-image

অনলাইন ডেস্ক : লন্ডনভিত্তিক ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) দ্বিবার্ষিক জরিপে দক্ষিণ এশিয়ার ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে ঢাকা। সম্প্রতি কস্ট অব লিভিং সার্ভে ২০১৭ শীর্ষক জরিপটি প্রকাশিত হয়েছে।

বিশ্বের ১৩৩টি শহরে জীবনযাত্রার ব্যয় নিয়ে জরিপটি পরিচালনা করা হয়। দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল শহর হলেও বিশ্বে ঢাকার অবস্থান ৬২তম।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি ব্যয়ের শহর হিসেবে ঢাকার পরে আছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো, বিশ্বে অবস্থান ১০৮তম। এরপরে আছে নেপালের রাজধানী কাঠমান্ডু। বিশ্বের ব্যয়বহুল শহরগুলোর তালিকায় এর অবস্থান ১১৬ নম্বরে।

জরিপের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে কম ব্যয়ের শহর কাজাখস্তানের আলামাতি। সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর সিটির নাম। এরপরেই আছে হংকং (দ্বিতীয়), সুইজারল্যান্ডের জুরিখ (তৃতীয়) কিও (চতুর্থ), ওসাকা (পঞ্চম) ও সিউল (ষষ্ঠ)।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা