,

এবার মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

news-image

বাংলাদেশের সিলেটে দীর্ঘ সময় ধরে চলা জঙ্গি অভিযানের অবসানের পর এবার মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িকে ঘিরে রেখেছে পুলিশ।

গতকাল রাত থেকে ওই বাড়ি দুটি ঘিরে রাখা হয় বলে মৌলভীবাজারের পুলিশের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেন।

শহরের মধ্যে তিনতলা একটি ভবনে এবং মৌলভীবাজার শহর থেকে কয়েক কিলোমিটার দূরে ফতেহপুর এলাকায় আরেকটি বাড়িকে ঘিরে রাখা হয়েছে।

এর মধ্যে একটি বাড়িতে পুলিশ ঢোকার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়।মঙ্গলবারই শেষ করা হয় সিলেটের আতিয়া মহলে টানা চারদিন ধরে চলা জঙ্গি বিরোধী অভিযান।

মৌলভীবাজার পুলিশের এএসপি (সদর দপ্তর) বিবিসি বাংলাকে টেলিফোনে বলেন, ” আমরা অভিযানে আছি।

জঙ্গি সন্দেহে বাড়ি দুটি ঘিরে রাখা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, “তারা ভেতর থেকে গ্রেনেড চার্জ করছে । এরপরও জঙ্গি কি-না কোন সন্দেহ আছে?”

স্থানীয় একজন সাংবাদিক জানাচ্ছেন, ওই এলাকায় সকালে বিকট আওয়াজ শোনা গিয়েছে। এরপর সকাল থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে।

এর আগে গতকালই শেষ করা হয় সিলেটের আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযান। এই জঙ্গীবিরোধী অভিযান ছিল বাংলাদেশে স্মরণকালের সবচেয়ে বেশি সময় ধরে চলা, এবং সবচেয়ে রক্তক্ষয়ী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে