,

তরুণী মডেলকে যৌন হেনস্তার অভিযোগ উঠল এই অভিনেতার বিরুদ্ধে

news-image

 

বিনোদন ডেস্ক : ফের যৌন হেনস্তার অভিযোগ ছোট পর্দার তারকার বিরুদ্ধে৷ এবার অভিযুক্ত হিন্দি টেলিভিশনের ‘হ্যান্ডসাম হাঙ্ক’ পার্থ সামথানের বিরুদ্ধে৷ মুম্বইয়ের বাঙ্গুর নগর পুলিশ স্টেশনে পার্থর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ২০ বছরের এক উঠতি মডেল৷

এমটিভি ইন্ডিয়ার ‘ক্যায়সি ইয়ে ইয়ারিয়ান’ সিরিয়ালের সৌজন্যে জনপ্রিয়তা পান পার্থ৷ মডেলের অভিযোগ, তার আগে থেকেই তিনি চেনেন পার্থকে৷ প্রথম থেকেই নানা বাহানায় নাকি তরুণীকে যৌন সংসর্গের প্রস্তাব দিতেন অভিনেতা৷ অভিনেত্রী তা সরাসরি নাকচ করে দিয়েছিলেন৷ তারপরও নাকি নানা ভাবে উত্যক্ত করা হত৷ মদ্যপ পার্থ নাকি তাঁর সঙ্গে অশালীন আচরণও করেছিলেন একবার৷ পরে অবশ্য ক্ষমা চেয়েছিলেন৷ তাই তিনি অভিনেতাকে ক্ষমা করে দিয়েছিলেন৷

তরুণীর অভিযোগ, এরপরও পার্থ শোধরায়নি৷ হোয়াটসঅ্যাপে পার্থের বন্ধুদের একটি গ্রুপ রয়েছে৷ যেখানে মেয়েদের ছবি শেয়ার করে অশালীন মন্তব্য করা হয় নানাভাবে৷ এমনকী, মেয়েদের ফোন নম্বরও শেয়ার করা হয়৷ জানুয়ারি মাসেই কিছু অশালীন ফোন পেতে শুরু করেন উঠতি মডেল৷ প্রথমে তিনি বুঝে উঠতে পারেননি কী হচ্ছে তাঁর সঙ্গে৷ পরে তিনি কিছু বন্ধু মারফত সত্যিটা জানতে পারেন৷ এতদিন পর অভিযোগ দায়ের করার কারণ হিসেবে তরুণী নিজের পারিবারিক বাধ্যবাধকতার কথা বলেছেন৷ পরিবারের সম্মানের কথা ভেবেই নাকি এতদিন চুপ ছিলেন তিনি৷ কিন্তু পরে ঠিক করেন যাই হোক, বিচার তাঁর চাই৷

নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন পার্থ সামথান৷ তাঁর পাল্টা অভিযোগ, ষড়যন্ত্রের শিকার হচ্ছেন তিনি৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা