,

মাশরাফির দারুণ রেকর্ড, ছাড়িয়ে গেলেন সাকিবকে

news-image

স্পোর্টস ডেস্ক : ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বিশাল সংগ্রহ গড়েছে শ্রীলঙ্কা। এতে বাংলাদেশের বোলাররা যে খুব একটা সুবিধা করতে পারেনি তা বলাই যায়। তবে ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক করে দারুণ উত্তেজনা ছড়িয়েছেন পেসার তাসকিন আহমেদ। পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিক করেন এই তরুণ পেসার।

তাসকিনের এই হ্যাটট্রিকের দিনে আরেকটি কীর্তি গড়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডেতে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়িয়ে তিনি উঠে গেলেন সবার ওপরে।

এত দিন সাকিব-মাশরাফি দুজনের উইকেট ছিল ২২১টি করে। আজ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে একটি উইকেট নিয়ে সাকিবেকে ছাড়িয়ে ২২২ উইকেট সংগ্রহ করেছেন মাশরাফি।

শ্রীলঙ্কা ব্যাটসম্যান ধানুষ্কা গুণাথিলাকাকে আউট করে এদিন একটি উইকেট পান মাশরাফি। ১৭১ ওয়ানডে ম্যাচ খেলেই ২২২তম উইকেটটি শিকার করেন নড়াইল এক্সপ্রেস। ১৬৮ ম্যাচে সাকিবের উইকেট ২২১টি।

মাশরাফির এই রেকর্ডের দিনে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে ৩১১ রান সংগ্রহ করে। কুশল মেন্ডিসের সেঞ্চুরিতেই এই বিশাল সংগ্রহ গড়ে তারা।

মাশরাফি, মিরাজ, মুস্তাফিজ একটি করে উইকেট পেলেও তাসকিন পেয়েছেন চার উইকেট। যাতে হ্যাটট্রিক করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা