,

সৌদি আরবে সবচেয়ে বড় বাংলাদেশি পতাকা দেখালো মদিনা বাংলা স্কুল

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের মধ্যে সবচেয়ে বড় বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শন করার রেকর্ড অর্জন করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মদীনা শাখা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সৌদি আরবের মধ্যে সবচেয়ে বড় জাতীয় পতাকা প্রদর্শন করা হয়েছে। এর আগে দিবসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রধান শিক্ষক টিএম শহিদুজ্জামানের সঞ্চালনায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক কাউন্সিলর মোহাম্মদ আবুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। স্কুল পরিচালনা কমিটির ব্যবস্থাপনা পরিচালক মুছা আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান ডা. আবুল কাশেম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভিভাবকদের মধ্য হতে রবিউল ইসলাম রবি ও ফায়েজুল ইসলাম।

মদিনা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র এইচ এম ফখরুদ্দিন খান মাদানীর কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক ও উপস্থিত সকলের পরিবেশনায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি ড. আবুল হাসান ও অন্যান্য মেহমানবৃন্দ। । এরপরই ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে সৌদি আরবের মধ্যে সর্ববৃহৎ জাতীয় পতাকা প্রদর্শন করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে