,

কসবায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

news-image

কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল (২৮ মার্চ) মঙ্গলবার সকালে গুলিবিদ্ধ লিপন মিয়া (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশ থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলির খোসা পাওয়া যায়। পুলিশ বলছেন; লিপন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৬টি মাদকের মামলা রয়েছে। মাদক ব্যবসার দ্বন্ধের কারণে তাকে খুন করা হতে পারে বলে পুলিশের ধারণা।
লিপন মিয়া ব্রা‏হ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের মৃত ফজলু মিয়ার ছেলে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গতকাল মঙ্গলবার দুপুরে ব্রা‏হ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে; কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের কালামুড়িয়া ব্রীজ সংলগ্ন এলাকায় গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কসবা থানা পুলিশ সকাল সাড়ে ন’টায় ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।
কসবা থানার এস.আই মো. নুরুল ইসলাম বলেন; নিহতের সুরতহালে দেখা গেছে তার বুকে তিনটি গুলির চিহ্ন রয়েছে। কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন বলেন; লিপন মিয়া কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় ৬টি মাদকের মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে মাদক ব্যবসার দ্বন্ধের কারণে তাকে খুন করে রাস্তায় ফেলে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পোস্টার নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাসহ আহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ