,

বাংলাদেশ ব্যাংকের আইটি নিরাপত্তা সংস্কার করা হবে

news-image

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ ব্যাংকের আইটি নিরাপত্তা ব্যবস্থা আমূল সংস্কারের ওপর জোর দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সেখানে সংস্কার করার সিদ্ধান্ত হয়েছে। এটিকে আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় নিয়ে আসা হবে। ’

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা ফেরত সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ব্যাংকটির আইটি স্থাপনার নিরাপত্তা ব্যবস্থাটি বেশ পুরনো। সেটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। ২০০৮ থেকে ২০১৩ সাল মেয়াদি ছিল এ নিরাপত্তা ব্যবস্থা।
বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার ঘটনাটি নিছক দুর্ঘটনা জানিয়ে তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সেখানে আগুন লেগেছে। এ সময় রিজার্ভের টাকা ফেরত পাওয়ার বিষয়ে আবারও আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজিপি কে এম শহীদুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের