,

ভারতীয় ৮শ ৩৩ মেট্রিকটন রড সহ এমভি নিউটেক এখন আশুগঞ্জ নৌবন্দরে

news-image

সন্তোষ সূত্রধর, আশুগঞ্জ থেকে ॥ ট্রানসিপমেন্ট এর আওতায় সবধরনের মাসূল সহ ভারতীয় ৮শ ৩৩ দশমিক ৬৪ মেট্রিকটন রড সহ জাহাজ এমভি নিউটেক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে নোঙ্গর করেছে।
মঙ্গলবার বিকাল ৫টায় জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরে নোঙ্গর করে। বুধবার বিকাল থেকে জাহাজ থেকে রড খালাস করবে বলে জানিয়েছে বন্দর কর্তপক্ষ।
আশুগঞ্জ নৌ-বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কলকাতার ডায়মন্ড হারবার পোর্ট থেকে প্রায় ১০দিন আগে রড বোঝাই দুটি কার্গো জাহাজ আশুগঞ্জ নৌবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। মঙ্গলবার বিকাল ৫টায় এমভি নিউওটেক নামের একটি জাহাজ ৮’শ ৩৩ দশমিক ৬৪ মেট্রিকটন রড সহ আশুগঞ্জ নৌবন্দরে এসে পৌঁছেছে। সকল আনুষ্ঠানিকতা শেষ করে বৃহস্পতিবার সকাল থেকে এসব রড ট্রাকে করে সড়ক পথে আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার আগরতলায় নিয়ে যাওয়ার কথা রয়েছে।
বিআইডব্লিউটিএ এর আশুগঞ্জ নৌ-বন্দরের পরিদর্শক মো. শাহআলম বিষয়টি নিশ্চিত করে জানান ভারতের কলকাতার হারবার নদীবন্দর থেকে ভারতীয় ৮’শ ৩৩ দশমিক ৬৪ মেট্রিকটন রড বোঝাই জাহাজটি ছেড়ে আসে। মঙ্গলবার বিকালে জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরে নোঙ্গর করে। বুধবার সকাল থেকে সকল যাচাই বাছাই শেষ করে বিকালে জাহাজ থেকে রড খালাশের কাজ শুরু হবে। তবে ধারনা করা হচ্ছে বুধবার বিকালে সকল কাগজপত্র যাচাই বাছাই করে বৃহস্পতিবার সকাল থেকে রড ভারতের উদ্যেশ্যে আশুগঞ্জ নৌবন্দর থেকে ছেড়ে যাবে। এছাড়াও এমভি-৭ নামের আরো একটি ভারতীয় ৫’শ ৪৬ দশমিক ৩৯ মেট্রিকটন রড বোঝাই জাহাজ কায়েকদিনের মধ্যে আশুগঞ্জ নৌবন্দরে নোঙ্গর করবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের