বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন জঙ্গির প্রাণভিক্ষার আবেদন আইন মন্ত্রণালয়ে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানসহ তিন জঙ্গির প্রাণভিক্ষার আবেদন আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, ‘আইন মন্ত্রণালয়ের কাজ শেষে এটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।’

মঙ্গলবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এর আগে তিনি অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্বাক্ষরের এক অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে আইন ও ব‌িচার ব‌িভাগ‌ের সক্ষমতা‌ বৃদ্ধ‌িতে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা সই করে আইন ও বিচার বিভাগ। মঙ্গলবার দুপুরে এ সমঝ‌োতা স্মারক‌ে সই হয়। বাংলাদ‌েশের পক্ষ‌ে আইনসচ‌িব আবু সাল‌েহ ম‌ো. জহিরুল হক ও ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ‌ে বিশ্বব‌িদ্যালয়‌ের ভ‌িসি ও প্র‌েসিডেন্ট বার্ন‌ি গ্ল‌োভার সই করেন।

এ সময় জানানো হয়, ‘আইন ও বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ৫৪০ জন বিচারককে প্রশিক্ষণ প্রদান করা হব‌ে।

আইনসচ‌িব তার বক্তৃতায় এই চুক্ত‌িকে যুগান্তকারী উল্ল‌েখ করে বল‌েন, ‘পৃথ‌িবীর অন‌েক দেশের জন্ম হওয়ার আগ‌ে থ‌েকেই এদ‌েশে ব‌িচার ব্যবস্থা রয়‌েছে। রেভেন্যু (রাষ্ট্রের অর্থ) দ‌িয়ে ব‌িচারকদ‌ের ব‌িদেশে প্রশ‌িক্ষণ আগ‌ে কখনোই হয়ন‌ি। এজন্য প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছ‌ে আমরা কৃতজ্ঞ।’

আইনমন্ত্রী আন‌িসুল হক‌ের সভাপতি‌ত্ব‌ে অনুষ্ঠান‌ে সুপ্রিম কোর্টের রেজিস্টার জ‌েনারেল স‌ৈয়দ আম‌িনুল ইসলামসহ অনেকে উপস্থ‌িত ছ‌িলেন।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু