,

‘মানুষখেকো’ গুজবে দিল্লিতে আফ্রিকানদের ওপর হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ রাজধানী দিল্লীর কাছে আফ্রিকান জনগোষ্ঠীর ওপর হামলা চালানোর অভিযোগ তদন্ত করার নির্দেশ দিয়েছেন। খবর বিবিসির।

সোমবার একটি বিক্ষোভ মিছিল সহিংস হয়ে ওঠার পর মিছিলে অংশগ্রহণকারীরা বেশ কিছু সংখ্যক আফ্রিকানের ওপর হামলা চালায়। এই বিক্ষোভকারীরা একটি স্কুলছাত্রের মৃত্যুর প্রতিবাদ জানাচ্ছিল।

দিল্লির উপশহর গ্রেটার নয়ডা এলাকার মনীষ খত্রি নামের এই স্কুল বালকটি গত শুক্রবার নিখোঁজ হবার পর থেকেই ঘটনার সূত্রপাত। গুজব ছড়িয়ে পড়ে, মনীষের বাড়ির পাশে বসবাসরত আফ্রিকান, বিশেষ করে নাইজেরিয়ানরা তাকে মেরে খেয়ে ফেলেছে।

অবশ্য পরে মনীষকে পাওয়া যায়, কিন্তু উচ্চমাত্রার মাদক গ্রহণের কারণে শনিবার তার মৃত্যু হয়। এরপর মনীষের মা-বাবা তাদের বিদেশি প্রতিবেশীদেরকেই খুনী বলে অভিযোগ করে।

এ অভিযোগ ওঠার পর স্থানীয়রা বেশ কিছু আফ্রিকানকে ধরে মারধর করে। একটি শপিংমলে গিয়ে হামলার শিকার হন একজন আফ্রিকান। আরেক নাইজেরিয়ান নারীকে অপহরণ করা হয় বলেও অভিযোগ ওঠে, যদিও পুলিশ এই অভিযোগ নাকচ করে দেয়।

ভারতে আফ্রিকানদের বর্ণবিদ্বেষী হামলার শিকার হওয়ার ঘটনা নতুন নয়। গত বছরও ভারতে তাঞ্জানিয়ার নাগরিকদের ওপর হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা