,

ব্রাহ্মণবাড়িয়ায় এক হাজার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ে কৃতি শক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাউশির সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মোঃ হোসেন, পৌর মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন। প্রধান অতিথি’র বক্তব্যে সংসদ সদস্য বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে এদেশকে নেতৃত্ব দিবে। তাদের সুযোগ্য নেতৃত্বে মাধ্যমেই বঙ্গবন্ধুর স্বপ্নে দেখা সোনার বাংলাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবে। এ জন্য শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আলোচনা শেষে বিদ্যালয়ের পিএসসি, জেএসসি এবং এসএসসি’র প্রায় এক হাজার মেধাবী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের