,

মিজু আহমেদের জানাজা সম্পন্ন, মরদেহ কুষ্টিয়ার পথে

news-image

বিনোদন প্রতিবেদক : বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা মিজু আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় পান্থপথ জামে মসজিদে প্রথম জানাজার পর বেলা ১১টায় এফডিসিতে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান এফডিসির পেশ ঈমাম।

দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখার সময় তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি কুষ্টিয়ার কোর্টপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে।

এফডিসিতে জানাজার আগে জনপ্রিয় অভিনেতা মিজু আহমেদকে শেষবারের মতো ফুল দিয়ে শ্রদ্ধা জানান অভিনেতা ইলিয়াস কাঞ্চন, অমিত হাসান, ওমর সানী, আমিন খান, মিশা সওদাগর, টেলি সামাদ, সাইমন, জায়েদ খান, পরিচালক শেখ নজরুল ইসলাম, অহিদুজ্জামান ডায়মন্ড প্রমুখ।

জানাজার আগে পরিচালক শেখ নজরুল ইসলাম বলেন, ‘আমার হাত ধরে মিজু আহমেদ চলচ্চিত্রে এসেছিলেন। তার জানাজা পড়তে সত্যিই অনেক কষ্ট হচ্ছে।’

মিজু আহমেদের ছেলে আশরাফুল আহমেদ জানান, তার বাবাকে কুষ্টিয়ায় দাদা-দাদির কবরের পাশে দাফন করা হবে।

চলচ্চিত্রের খল অভিনেতা মিজু আহমেদ সোমবার দিনাজপুর যাওয়ার পথে রাত ৮টা ৩৫ মিনিটে বিমানবন্দর রেলস্টেশনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কমলাপুর থেকে ট্রেনে যাত্রা শুরুর পরই হঠাৎ মারা যান তিনি। রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর সময় মিজু আহমেদের বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা