,

মুসলিমদের মাংস খাওয়া বন্ধের দাবি আজম খানের

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েই বেআইনি কসাইখানায় লাগাম টেনেছেন যোগী আদিত্যনাথ। তার নির্দেশনায় সে রাজ্যে মাংস কেনাবেচা প্রায় বন্ধ হতে বসেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে, ধর্মঘটের পথে নেমেছেন মাংস বিক্রেতারা। এই পরিস্থিতিতেই মুখ খুললেন সপা নেতা আজম খান। তাঁর একটাই দাবি, মাংস খাওয়া বন্ধ করুক মুসলিমরা।

কসাইখানা বন্ধ নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, গোটা ভারতেই সমস্ত কসাইখানা বন্ধ হওয়া উচিত। আইনি বা বেআইনি নিয়েও তাঁর অভিযোগ আছে। তাঁর দাবি, সামগ্রিকভাবে পশুহত্যা বন্ধ হওয়া উচিত। আইনসম্মতভাবে কসাইখানায় হত্যা করা হলেও যেমন তা পশুহত্যা, বেআইনি জায়গায় হলেও তাই। যোগী সরকার অবশ্য লাইসেন্স থাকা কসাইখানা বন্ধের নির্দেশ দেয়নি। এ নিয়ে সরকারকে একহাত নেন সপা নেতা। তাঁর দাবি, পশুহত্যা বন্ধ করতে চাইলে সব কসাইখানাই বন্ধ করা উচিত। এবং একই নিয়ম গোটা দেশে লাগু হওয়া উচিত। কোনো রাজ্যে পশুহত্যা আইনি, কোথাও বেআইনি- এরকম নিয়মের বিরোধিতা করে তাঁর দাবি, আইন সমান থাকুক গোটা দেশে। তার পাশাপাশি তাঁর আবেদন, মাংস খাওয়া বন্ধ করুক মুসলিমরা। ইসলামে নাকি এরকম কোনো নির্দেশ দেওয়া হয়নি বলেও তিনি দাবি করেছেন। এ ব্যাপারে সবস্তরের মানুষকে সচেতন করতে মুসলিম ধর্মগুরুদের কাছেও আবেদন জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা