,

মুক্তি পেলেন বউ পেটানো পাকিস্তানি ক্রিকেটার

news-image

স্পোর্টস ডেস্ক :ব্যাট দিয়ে স্ত্রীকে পেটানো পাকিস্তানি ক্রিকেটার মুস্তফা বশির মুক্তি পেয়েছেন। তবে এই ঘটনায় এক হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে তাঁকে। সেই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের অপরাধ না করতে সতর্ক করেছেন আদালত। আজ ম্যানচেস্টারের ক্রাউন আদালত এই রায় দিয়েছেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে রেগে গিয়ে স্ত্রীকে ব্যাট দিয়ে পেটানোর পর তাঁর মুখে কীটনাশক ঢেলে দেওয়ার চেষ্টা করেন পাকিস্তানি ক্রিকেটার মুস্তফা বশির। পরে স্ত্রীর মামলায় পুলিশ হেফাজতে নেওয়া হয় এই ক্রিকেটারকে।

ব্রিটিশ গণমাধ্যমগুলোর তথ্য মতে, পশ্চিমা ধাঁচের কাপড় পরা ও বন্ধুদের সঙ্গে ফোনে বেশি কথা বলার অপরাধে নিজের ব্যাট দিয়ে স্ত্রী ফকারা করিমকে আঘাত করেন লিচেস্টারশায়ারের ক্রিকেটার বশির। সেই সঙ্গে তাঁর মুখে কীটনাশক ঢেলে দেওয়ার চেষ্টা করেন তিনি। এই সময় ফকারাকে অকথ্য ভাষায় গালাগাল করেন মুস্তফা বশির। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেন ফকারা করিম। এই ঘটনায় পুলিশ হেফাজতে নেওয়া হয় মুস্তফাকে।

তবে এই ঘটনায় আদালত কোনো শাস্তি দেননি মুস্তফা বশিরকে। ফকারাকে দেখে বিপদাপন্ন মনে হয়নি আদালতের। তবে এই ঘটনায় বশিরকে সতর্ক করেছেন আদালত।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের